ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download। ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন।


ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে?

উত্তর: রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম।

২। মরা, আধমরা, ভীষণ জেদিরা কী করে?

উত্তর: মরা, আধমরা, ভীষণ জেদীরা ফেটে পড়ে।

৩। আমাদের চেতনার রং কী?

উত্তর: একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং।

৪। ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত কারা?

উত্তর: কবি ও কবির মতোই বহুলোক ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত।

৫। কৃষ্ণচূড়া থরে থরে কোথায় ফুটেছে?

উত্তর: কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে ফুটেছে।

৬। পথঘাট, সারাদেশ ছাড়াও সে রং আর কোথায় ছেয়ে গেছে?

উত্তর: পথ-ঘাট, সারাদেশ ছাড়াও সে রঙে ঘাতকের অশুভ আস্তানাও ছেয়ে গেছে।

৭। চতুর্দিকে কী হচ্ছে?

উত্তর: চতুর্দিকে মানবিক বাগান আর কমলবন তছনছ হচ্ছে।

৮। গাঢ় উচ্চারণে কথা বলে কে?

উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

৯। কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?

উত্তর: কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রত্যাবর্তনের লজ্জা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১০। কোন ফুল স্মৃতিগঞ্জে ভরপুর?

উত্তর: কৃষ্ণচূড়া ফুল স্মৃতিগঞ্জে ভরপুর।

১১। আমাদের চেতনার রং কীসের রঙের মতো?

উত্তর: আমাদের চেতনার রং কৃষ্ণচূড়ার রঙের মতো।

১২। পথঘাট কোন রঙে ছেয়ে গেছে?

উত্তর: যে রং সন্ত্রাস আনে, সে রঙে পথঘাট ছেয়ে গেছে।

১৩। কার অশ্রুজলে ফুল ফোটে?

উত্তর: মায়ের অশ্রুজলে ফুল ফোটে।

১৪। ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?

উত্তর: ‘হরিৎ উপত্যকা’ অর্থ সবুজ উপত্যকা।

১৫। কোথায় দিনরাত ভূলুণ্ঠিত?

উত্তর: ঘাতকের আস্তানায় দিনরাত ভূলুণ্ঠিত।

১৬। শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

১৭। কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৮। কবি শামসুর রাহমান-এর পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: নরসিংদীর পাহাড়তলি গ্রামে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৯। কবি শামসুর রাহমান-এর পিতার নাম কী?

উত্তর: মুখলেসুর রহমান চৌধুরী।

২০। কবি শামসুর রাহমান-এর মাতার নাম কী?

উত্তর: আমেনা বেগম।

২১। ‘দৈনিক বাংলা’ পত্রিকার আগের নাম কী?

উত্তর: ‘দৈনিক বাংলা’ পত্রিকার আগের নাম ‘দৈনিক পাকিস্তান’।

২২। শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: শামসুর রাহমানের প্রথম কবিতা ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায় প্রকাশিত হয়।

২৩। ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান।

২৪। কবি শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর: কবি শামসুর রাহমান ২০০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

২৫। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

২৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত।

২৭। হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে কী বলে মনে হয়?

উত্তর: কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে শহিদের ঝলকিত রক্তের বুদবুদ বলে মনে হয়।

আরো পড়ুন: এইচএসসি পদ্মা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৮। ‘শহিদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর।’

উত্তর: [উক্তিটি কবিতার একটি লাইন]।

২৯। সারা দেশ কাদের অশুভ আস্তানা?

উত্তর: সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।

৩০। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?

উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত।

৩১। ‘সালামের চোখ আজ’ কী?

উত্তর: সালামের চোখ আজ আলোচিত ঢাকা।

৩২। সালামের মুখে কী দেখা যায়?

উত্তর: সালামের মুখে দেখা যায় সবুজ-শ্যামল পূর্ববাংলা।

৩৩। কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে?

উত্তর: সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে।

৩৪। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’কে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন।

৩৫। ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?

উত্তর: ঐতিহাসিক ছয় দফা শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন।

৩৬। আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন?

উত্তর: আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।

৩৭। বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে কাদের রক্তে?

উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে বীরের রক্তে।

৩৮। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।


এইচএসসি ১ম পত্রের ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top