প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি বাংলা প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন।


প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। জসীম উদ্দীন কোন নামে অধিক পরিচিত?

উত্তর: জসীম উদ্দীন ‘পল্লীকবি’ নামে অধিক পরিচিত ছিলেন।

২। জসীম উদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: জসীম উদ্দীনের জন্ম ১৯০৩ সালে।

৩। জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর: জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

৪। জসীমউদ্দীনের পিতার নাম কী?

উত্তর: আনসারউদ্দীন মোল্লা।

৫। জসীমউদ্দীন কোন কলেজ থেকে বিএ পাস করেন?

উত্তর: ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জসীমউদ্দীন বিএ পাস করেন।

৬। জসীমউদ্দীনকে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: জসীমউদ্দীনকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে।

৭। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: জসীমউদ্দীন ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

৮। জসীম উদ্দীনের কবিতা কোন ভাষায় অনূদিত হয়েছে?

উত্তর: জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে।

৯। ‘সোজন বাদিয়ার ঘাট’ কোন ধরনের রচনা?

উত্তর: ‘সোজন বাদিয়ার ঘাট’ একটি কবিতা।

আরো পড়ুন: এইচএসসি পদ্মা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১০। ‘ধানখেত’ কি একটি কাব্যগ্রন্থ?

উত্তর: হ্যাঁ, ‘ধানখেত’ একটি কাব্যগ্রন্থ।

১১। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর: প্রতিদান কবিতাটি ‘বালুচর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

১২। কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন?

উত্তর: ঘর ভাঙার প্রতিদানে কবি ঘর বেঁধে দিতে চেয়েছেন।

১৩। কবি কার জন্য কেঁদে বেড়ান?

উত্তর: কবি পরের জন্য কেঁদে বেড়ান।

১৪। পরকে কবি কি করতে চেয়েছেন?

উত্তর: কবি পরকে আপন করতে চেয়েছেন।

১৫। কবি পথে পথে কাকে খোঁজেন?

উত্তর: কবিকে যে পথের বিবাগী করেছে কবি তাকে পথে পথে খোঁজেন।

১৬। কবির কূল ভেঙে দিলে কবি কি করেন?

উত্তর: কবির কূল ভেঙে দিলে কবি তার কূল বেঁধে দেন।

১৭। ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি’- এর পরবর্তী চরণ কী?

উত্তর: প্রশ্নোক্ত চরণের পরবর্তী চরণ হলো- ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।’

১৮। কবি কোথায় আঘাত পেয়েছেন?

উত্তর: কবি বুকে আঘাত পেয়েছেন।

আরো পড়ুন: এইচএসসি বাংলা নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১৯। বুকে আঘাত পেলে কবি কি করেন?

উত্তর: বুকে আঘাত পেলে কবি আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন।

২০। কবি কাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন?

উত্তর: যে কবিকে বিষেঃভরা বাণ দিয়েছে কবি তাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন।

২১। বিষেঃভরা বাণের পরিবর্তে কবি কি দিয়েছেন?

উত্তর: বিষেঃভরা বাণের পরিবর্তে কবি বুকভরা গান দিয়েছেন।

২২। কবি কাঁটা পেলে কি দান করেন?

উত্তর: কবি কাঁটা পেলে ফুল দান করেন।

২৩। কবি কিসের প্রতিদানে ফুল দান করেন?

উত্তর: কবি কাঁটার প্রতিদানে ফুল দান করেন।

২৪। কবরের প্রতিদানে কবি কি দিয়েছেন?

উত্তর: কবরের প্রতিদানে কবি ফুল মালঞ্চ দিয়েছেন।

২৫। প্রতিদান কবিতার ফুল মালঞ্চ কেমন?

উত্তর: প্রতিদান কবিতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগ জড়ানো।

২৬। কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন?

উত্তর: কবি রঙিন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন।

২৭। প্রতিদান কবিতায় কি সাজানোর কথা বলা হয়েছে?

উত্তর: প্রতিদান কবিতায় সুখ সাজানোর কথা বলা হয়েছে।

আরো পড়ুন: এইচএসসি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৮। প্রতিদান কবিতায় কয়টি চরণ রয়েছে?

উত্তর: প্রতিদান কবিতায় ১৮টি চরণ রয়েছে।

২৯। কবি প্রতিদান কবিতায় কি কি বেঁধে দিতে চেয়েছেন?

উত্তর: কবি প্রতিদান কবিতায় ঘর ও কুল বেঁধে দিতে চেয়েছেন।

৩০। ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’ – এই পঙক্তিটি প্রতিদান কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?

উত্তর: আলোচ্য পঙ্ক্তিটি প্রতিদান কবিতায় তিন বার ব্যবহৃত হয়েছে।

৩১। ‘যেবা’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘যেবা’ শব্দের অর্থ যিনি।

৩২। ‘বিবাগী’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘বিবাগী’ শব্দের অর্থ উদাসীন।

৩৩। ‘বিষে ভরা বাণ’ বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তর: বিষে ভরা বাণ বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন।

৩৪। ‘মালঞ্চ’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘মালঞ্চ’ শব্দের অর্থ ফুলের বাগান।

৩৫। ‘নিঠুরিয়া’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘নিঠুরিয়া’ শব্দের অর্থ নির্দয়।

৩৬। ‘ঠাঁই’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘ঠাঁই’ শব্দের অর্থ আশ্রয়।

আরো পড়ুন: এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩৭। ‘নিরন্তর’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘নিরন্তর’ শব্দের অর্থ অবিরাম।

৩৮। কবি কি বিসর্জন দিতে বলেছেন?

উত্তর: কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে বলেছেন।

৩৯। সমাজসংসার কিসে আক্রান্ত?

উত্তর: সমাজ সংসার বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত।

৪০। কবির কণ্ঠে কি ধ্বনিত হয়েছে?

উত্তর: কবির কণ্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে।

৪১। কবি কিসের বিপরীত?

উত্তর: কবি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীত।

৪২। কে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে?

উত্তর: ভালোবাসা পূর্ণ মানুষ সুন্দর এবং নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে।

৪৩। সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে কি প্রয়োজন?

উত্তর: সুন্দর এবং নিরাপদ পৃথিবী নির্মাণে প্রয়োজন ভালোবাসাপূর্ণ মানুষ।

৪৪। কবি কাকে ক্ষমা করেছেন?

উত্তর: অনিষ্টকারীকে কবি ক্ষমা করেছেন।

৪৫। কবি অনিষ্টকারীকে কি প্রতিদান দিয়েছেন?

উত্তর: কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করেছেন।

৪৬। ‘বাণ’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘বাণ’ শব্দের অর্থ তীর বা শর।

৪৭। ‘বাণী’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘বাণী’ শব্দের অর্থ হলো ভাষণ বা কথা।

৪৮। ‘রজনী’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘রজনী’ শব্দের অর্থ হলো রাত।


এইচএসসি বাংলান১ম পত্রের প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top