জীববিজ্ঞান উদ্ভিদ শারীরতত্ত্ব নোট: এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব অংশটি অনেক শিক্ষার্থীর কাছেই চ্যালেঞ্জিং। কারণ এখানে কনসেপ্ট, প্রক্রিয়া ও ডায়াগ্রাম সবকিছুই পরিষ্কারভাবে বুঝে পড়তে হয়। এই নোটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন তুমি কম সময়ে, সহজ ভাষায় পুরো অধ্যায়টি আয়ত্ত করতে পারো।
এই নোটে খনিজ লবণ পরিশোষণ, সালোকসংশ্লেষণ এবং শ্বসন -এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি বিষয় বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন অনুযায়ী সাজানো, যাতে MCQ, সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুর প্রস্তুতি একসাথেই হয়ে যায়। তাহলে চলো,শুরু করি।
জীববিজ্ঞান উদ্ভিদ শারীরতত্ত্ব নোট ২০২৬
বিশেষ ও অপরনামসমূহ এক নজরে
নাম বিশেষ নাম/অপরনাম নাম বিশেষ নাম/অপরনাম সালোকসংশ্লেষণ ফটোসিন্থেসিস/কার্বন আত্তীকরণ অক্সালো অ্যাসিটিক এসিড (OAA) অক্সালিক অণু ATP জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা/ Biological coin of Energy coin কো-এনজাইম Q (Co-Q) Ubiquinone (ইউবিকুইনোন) ATP ও NADPH+ আত্তীকরণ শক্তি/ assimilatory power সুয়েডের মতবাদ লুডিংগার্ড-বাস্টিম মতবাদ আলোক পর্যায় ফটোফসফোরাইলেশন পাইরুভিক এসিড অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন আলোক নিরপেক্ষ অধ্যায় কার্বন বিজারণ পদ্ধতি বা অন্ধকার অধ্যায় গ্লাইকোলাইসিস EMP পাথওয়ে/শ্বসনের সাধারণ গতিপথ/সাইটোপ্লাজমিক শ্বসন C3 চক্র ক্যালভিন চক্র/ক্যালভিন-বেনসন-ব্যাশ্যাম চক্র C4 চক্র হ্যাচ ও স্ল্যাক চক্র/আই. কার্বক্সিলিক চক্র/বিটা-কার্বক্সিলেশন পথ/ কো-অপারেটিভ ফটোসিন্থেসিস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (ETS) অক্সিডেটিভ ফসফোরাইলেশন/ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন (ETS) ক্রেবস চক্র সাইট্রিক এসিড চক্র (CAC)/ ট্রাইকার্বক্সিলিক এসিড চক্র/ TCA চক্র
উদ্ভিদ শারীরতত্ত্ব: সংখ্যাগত তথ্যাবলী
ক্রমিক নং বিষয় সংখ্যা ১। ম্যাক্রোমোল ৯টি ২। মাইক্রোমোল ৯টি ৩। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ৯০-৯৫% ৪। কিউটিকুলার প্রস্বেদন ৫-১০% ৫। ১ এ পত্ররন্ধ্র থাকে০ ১০০০-৬০০০০ ৬। পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে সকাল ১০টা-১১টা, বিকাল ২টা-৩টা ৭। সূর্যালোক শোষিত হয়: i) ক্লোরোপ্লাস্ট দিয়ে ৮০% ii) বায়ুমণ্ডল দিয়ে প্রতিফলিত ১২% iii) ভূপৃষ্ঠে বিলীন ৫% iv) অন্যান্য দিক দিয়ে ০.৫% ৮। PS -I এ তরঙ্গ দৈর্ঘ্য ৭০০ nm ৯। PS -II এ তরঙ্গ দৈর্ঘ্য ৬৮০ nm ১০। PS -II সৃষ্টি হয় ৫ বিলিয়ন বছর পূর্বে ১১। C_3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের তাপমাত্রা ১০°C – ২৫°C ১২। ফটোরেসপিরেশন C_3 উদ্ভিদের ফটোসিন্থেসিস কমায় ২৫% ১৩। C_3 উদ্ভিদ ৮৫% ১৪। ক্যালভিন চক্রের তাপমাত্রা ১০°C – ২৫°C ১৫। হ্যাচ ও স্ল্যাক চক্রের তাপমাত্রা ৩০°C – ৪৫°C ১৬। সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা ২২°C – ৩২°C ১৭। গমের সালোকসংশ্লেষণ বেশি হয় CO_2 – ০.১৫% বাড়লে ১৮। বায়ুতে CO_2 ০.০৩-০.০৪% ১৯। P.Q এর মান ১ ২০। সবাত শ্বসনে ATP সৃষ্টি ৩৮ অণু (মতামতান্তরে ৩৬ অণু) ২১। অবাত শ্বসনে ATP সৃষ্টি ২ অণু ২২। পাইরুভিক অ্যাসিডের কারণে CO_2 উৎপন্ন ৩ অণু ২৩। গ্লুকোজের কারণে শক্তি পাওয়া যায় ৩৮০ কিলোক্যালরি
গুরুত্বপূর্ণ তথ্য ও লাইনসমূহ (এক নজরে)
১. খনিজ পুষ্টি ও শোষণ (Mineral Nutrition & Absorption)
দ্রুততম শোষিত আয়ন: K+ , NO3
মন্থর গতিতে শোষিত আয়ন: Ca2+ , So4 2-
বিশেষ উপাদান: ম্যাগনেসিয়াম (Mg): ক্লোরোফিল অণু উৎপাদনের জন্য প্রয়োজনীয়। ফসফরাস: এর অভাবে পাতা ও ফল ঝরে পড়ে। সিলিকন: ঘাসের (Grasses) জন্য দরকারি।
কোবাল্ট (Co): নাইট্রোজেন ফিক্সিংকারী লেগিউম (Legumes)-এর জন্য প্রয়োজন।
আয়ন শোষণ: সক্রিয় শোষণে ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে শোষিত হয়।
শোষণ বাধা: Ca Mg আয়ন, K আয়নের শোষণকে বাধা দেয়।
আরো পড়ুন: HSC জীববিজ্ঞান অণুজীব নোট
২. প্রস্বেদন ও পত্ররন্ধ্র (Transpiration & Stomata)
পরিমাপক যন্ত্র: গ্যানং পটোমিটার (Ganong’s Potometer) দিয়ে প্রস্বেদন মাপা হয়।
পত্ররন্ধ্র খোলা: ব্লু লাইট (নীল আলো) পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে।
৩. সালোকসংশ্লেষণ (Photosynthesis)
অঙ্গ, পিগমেন্ট ও আলো
প্রধান অঙ্গ: সবুজ পাতা হলো ফটোসিনথেসিস-এর প্রধান অঙ্গ।
কোষীয় স্থান: পাতার মেসোফিল টিস্যুতেই ক্লোরোপ্লাস্ট থাকে।
মূল রঞ্জক: সালোকসংশ্লেষণের মূল পিগমেন্ট হলো ক্লোরোফিল।
আলোর প্রভাব: লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি ঘটে।
অতিরিক্ত রঞ্জক: ফাইকোসায়ানিন: নীল বর্ণের।
ফাইকোইরেথ্রিন: লাল বর্ণের।
ইলেকট্রন বাহক ও প্রক্রিয়া
আলোক নির্ভর পর্যায় (Light Dependent Phase): এই পর্যায়ে ATP ও NADPH + H+ তৈরি হয়।
ইলেকট্রন বাহক: প্লাস্টোকুইনোন: চলনশীল লিপিড। প্লাস্টোসায়ানিন: চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। ফিয়োফাইটিন: রূপান্তরিত ক্লোরোফিল-a অণু।
ফেরিডক্সিন (Fe-S): প্রোটিন।
চক্রীয় ফটোফসফোরাইলেশন: আদি ব্যাকটেরিয়াতে (যেমন – সায়ানোব্যাকটেরিয়া) চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে।
কার্বন আত্তীকরণ চক্র (Carbon Assimilation Cycles)
চক্রের নাম আবিষ্কার CO2 গ্রহীতা প্রথম স্থায়ী উৎপাদ C_3 চক্র Chlorella নামক এককোষী শৈবালে আবিষ্কৃত হয়। RUBP (রাইবুলোজ-১, ৫-বিসফসফেট) ৩-ফসফোগ্লিসারিক এসিড (3-PGA) C_4 চক্র প্রথম ইক্ষু (Sugarcane) উদ্ভিদে আবিষ্কৃত হয়। PEP (ফসফোইনল পাইরুভেট) অক্সালো অ্যাসিটিক এসিড (OAA)
পরিবহন: সুকরোজ সারা উদ্ভিদ দেহে পরিবাহিত হয়।
ফটোরেসপিরেশন: এই প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম ও মাইটোকন্ড্রিয়া অংশ নেয়।
উদ্ভিদ শারীরতত্ত্ব: প্রকারভেদ ও শ্রেণিবিন্যাস
শ্রেণী মৌলসমূহ অত্যাবশ্যকীয় (১৭টি) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার (গন্ধক), লৌহ, ম্যাংগানিজ, তামা, দস্তা, মলিবডেনাম, বোরন, সোডিয়াম, ক্লোরিন। ম্যাক্রোমৌল (৯ টি) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার (গন্ধক)। মাইক্রোমৌল (৮ টি) ক্লোরিন, বোরন, আয়রন (লৌহ), ম্যাঙ্গানিজ, জিঙ্ক (দস্তা), কপার (তামা), সোডিয়াম, মলিবডেনাম। উপকারী মৌল (Beneficial) সিলিকন (ঘাসের জন্য), সোডিয়াম (C_4 উদ্ভিদের জন্য), কোবাল্ট (নাইট্রোজেন ফিকসিং লিগিউমের জন্য), আয়োডিন (সামুদ্রিক শৈবালের জন্য)।
শোষণের গতি:
সর্বাপেক্ষা দ্রুত শোষিত আয়ন: K+ , NO3-
সর্বাপেক্ষা মন্থর শোষিত আয়ন: Ca2+ , So4 2-
আরো পড়ুন: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন
২. খনিজ লবণ পরিশোষণ (Mineral Salt Absorption)
ক. পরিশোষণ প্রক্রিয়া (২ ভাগ)
সক্রিয় পরিশোষণ
নিষ্ক্রিয় পরিশোষণ
খ. আয়ন এক্সচেঞ্জের মতবাদ (২টি)
কার্বন ডাই-অক্সাইড মতবাদ
কনট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ
গ. সক্রিয় পরিশোষণের মতবাদসমূহ
লুনডেগড় মতবাদ (অন্য নাম: সাইটোক্রোম পাম্প মতবাদ)
প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ
লেসিথিন বাহক ধারণা
ঘ. নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদসমূহ
ব্যাপন মতবাদ
আয়ন বিনিময় মতবাদ
ডোন্যান সাম্যাবস্থা মতবাদ
ব্যাপক প্রবাহ মতবাদ
৩. প্রস্বেদন (Transpiration)
ক. প্রস্বেদনের প্রকারভেদ (৩ ভাগ)
পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
লেন্টিকুলার প্রস্বেদন
ত্বকীয় প্রস্বেদন/কিউটিকুলার প্রস্বেদন
খ. প্রস্বেদনের প্রভাবক (২ ভাগ)
বাহ্যিক প্রভাবকসমূহ (Exteranl Factors) অভ্যন্তরীণ প্রভাবকসমূহ (Internal Factors) আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডলের চাপ, মাটিস্থ পানি। মূল বিটপ অনুপাত, পাতার আয়তন ও সংখ্যা, পাতার গঠন, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনীশক্তি।
৪. সালোকসংশ্লেষণ (Photosynthesis)
ক. প্রক্রিয়ার ধাপসমূহ
ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে ২টি অধ্যায়ে ভাগ করেন:
আলোকনির্ভর পর্যায় (Light Dependent Phase)
আলোক নিরপেক্ষ পর্যায় (Light Independent Phase)
খ. ফটোসিস্টেম
থাইলাকয়েড মেমব্রেনে ২ ধরণের ফটোসিস্টেম থাকে:
ফটোসিস্টেম-I (PS-I)
ফটোসিস্টেম-II (PS-II)
গ. প্রভাবকসমূহ
বাহ্যিক প্রভাবকসমূহ (৭টি) অভ্যন্তরীণ প্রভাবকসমূহ (৭টি) আলো, CO_2, পানি, তাপমাত্রা, O_2, খনিজ পদার্থ, বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন বা অন্যান্য রাসায়নিক দ্রব্য। পাতার বয়স, পাতার অভ্যন্তরীণ গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, পটাসিয়াম, এনজাইম।
৫. শ্বসন (Respiration)
ক. শ্বসনের প্রকারভেদ
অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন ২ প্রকার :
সবাত শ্বসন (Aerobic Respiration): (বহু ব্যাকটেরিয়া, অধিকাংশ ছত্রাক, সকল প্রোটিস্ট, উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন)
অবাত শ্বসন (Anaerobic Respiration)
খ. শ্বসনের প্রভাবক
বাহ্যিক প্রভাবকসমূহ অভ্যন্তরীণ প্রভাবকসমূহ তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই-অক্সাইড। জটিল খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, কোষস্থ অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি, মাটিতে অজৈব লবণ, অন্যান্য প্রভাবক।
C_3 উদ্ভিদের বৈশিষ্ট্য ও কার্যকারিতা
C_3 উদ্ভিদ হলো বেশিরভাগ ফসল এবং শীতল অঞ্চলের সাধারণ উদ্ভিদ।
বৈশিষ্ট্য বর্ণনা তাপমাত্রা ও অঞ্চল সালোকসংশ্লেষণের জন্য অপেক্ষাকৃত কম তাপমাত্রা (১০-২৫° C )প্রয়োজন। পাতার অঙ্গসংস্থান পাতার বান্ডলসীথ ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, অর্থাৎ ক্র্যাঞ্জ অ্যানাটমি অনুপস্থিত । ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে। পত্ররন্ধ্র স্টোমাটা দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে। কার্বন আত্তীকরণ রাইবুলোজ-১,৫-বিসফসফেট প্রথম CO_2 গ্রহণ করে। প্রথম স্থায়ী পদার্থ C_3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড (3-PGA) । CO_2 এর প্রয়োজনীয়তা বাতাসে 50-150 ppm (Parts per million) CO_2 এর উপস্থিতিতে C_3 চক্র ভালো চলে। O_2 এর প্রভাব বায়ুমণ্ডলে 205% এর বেশি O_2 থাকলে কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয় (আলোকশ্বসন ঘটে)। শর্করা উৎপাদন শর্করা উৎপাদন ক্ষমতা প্রজাতিভেদে নিম্ন থেকে উচ্চ হতে পারে।
C_4 উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন
C_4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক অঞ্চলের জন্য অভিযোজিত (যেমন ইক্ষু, ভুট্টা)।
বৈশিষ্ট্য বর্ণনা তাপমাত্রা ও অঞ্চল এরা প্রচণ্ড আলোতে অর্থাৎ ৩০-৪৫° C তাপমাত্রাযুক্ত অঞ্চলে বেশি জন্মায়। উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ করতে পারে। পাতার অঙ্গসংস্থান বান্ডলসীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে, যা ক্র্যাঞ্জ অ্যানাটমি গঠন করে। পানির ব্যবহার এরা পানির অপচয় কম করে এবং শুষ্ক অঞ্চলেও অভিযোজিত। কোষের যোগাযোগ বান্ডলসীথ কোষ ও মেসোফিল কোষে অনেক প্লাজমোডেজমাটা থাকে। ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ বান্ডলসীথের ক্লোরোপ্লাস্টে গ্রানা উপস্থিত (তবে কম উন্নত), কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির গ্রানা বিদ্যমান (দ্বিরূপ ক্লোরোপ্লাস্ট)। স্টার্চ দানা বান্ডলসীথের ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার্চ দানা থাকে, কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা থাকে না। এনজাইমের অবস্থান রুবিস্কো এনজাইম মেসোফিলে থাকে না, শুধুমাত্র বান্ডলসীথে অবস্থান করে।C_3 চক্রের প্রয়োজনীয়তা NADP ম্যালিক অ্যাসিড জাইমের উপস্থিতিতে বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে C_4 চক্র পরিচালনার প্রয়োজনীয় বিপাকীয় শক্তি NADPH + H+ উৎপাদিত হয়।আলোকশ্বসন C_4 উদ্ভিদে আলোকশ্বসন (Photorespiration) প্রায় অনুপস্থিত এবং সহজে শনাক্ত করা যায় না। ফলে সালোকসংশ্লেষণ উৎপাদিত শর্করার অপচয় কম হয়।
আরো পড়ুন: জীববিজ্ঞান টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন
পানি ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় পানি পরিশোষণ (Water Absorption) খনিজ লবণ পরিশোষণ (Mineral Salt Absorption) ১। শোষণের প্রকৃতি অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে (Passive) পরিশোষিত হয়। অধিকাংশ খনিজ লবণ সক্রিয়ভাবে (Active) পরিশোষিত হয়। ২। বিপাকীয় শক্তি পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির (যেমন ATP) প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না । খনিজ লবণ পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে । ৩। শোষণের রূপ পানি অণু হিসেবে শোষিত হয়। খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়। ৪। শোষণের স্থান অধিকাংশ পানি মূলরোম অঞ্চল দিয়ে শোষিত হয়। অধিকাংশ খনিজ লবণ মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয়। ৫। বাহক পানি পরিশোষণের জন্য কোনো বাহকের (Carrier) প্রয়োজন হয় না। খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন হয়।
ফটোসিস্টেম-I (PS-I) এবং ফটোসিস্টেম-II (PS-II) এর মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় ফটোসিস্টেম-I (PS-I) ফটোসিস্টেম-II (PS-II) ১। অবস্থান এটি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থিত (নন-অ্যাপ্রেসড বা স্ট্রোমা ল্যামেলি)। এটি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার ভেতরের দিকে অবস্থিত (অ্যাপ্রেসড গ্রানা থাইলাকয়েড)। ২। বিক্রিয়া কেন্দ্র বিক্রিয়াকেন্দ্রে ক্লোরোফিল P700 থাকে। বিক্রিয়াকেন্দ্রে ক্লোরোফিল P680 থাকে। ৩। সম্পর্ক এটি চক্রীয় ও অচক্রীয় উভয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত। এটি শুধুমাত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত। ৪। ক্লোরোফিলের পরিমাণ অপেক্ষাকৃত কম পরিমাণে ক্লোরোফিল থাকে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে। ৫। NADP এর ভূমিকা NADP বিজারণের জন্য ইলেকট্রন প্রদান করে। NADP বিজারণের জন্য প্রোটন (H+ ) প্রদান করে (জল ভেঙে প্রোটন তৈরি হয়)। ৬। ইলেকট্রন ঘাটতি পূরণ ইলেকট্রন ঘাটতি PS-II থেকে এসে পূরণ হয়। ইলেকট্রন ঘাটতি পানি থেকে এসে পূরণ হয় (জলের ফটোলাইসিস দ্বারা)।
গ্লাইকোলাইসিস ও ফটোলাইসিস-এর মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় গ্লাইকোলাইসিস (Glycolysis) ফটোলাইসিস (Photolysis) ১। সংঘটনের সময় শ্বসনকালে ঘটে। সালোকসংশ্লেষণকালে ঘটে। ২। সংঘটনের স্থান কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে সম্পন্ন হয়। ৩। আলোর প্রয়োজনীয়তা সূর্যলোকের প্রয়োজন হয় না। সূর্যলোকের প্রয়োজন হয় । ৪। উৎপন্ন দ্রব্য এ প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এ প্রক্রিয়ায় পানি থেকে ইলেকট্রন, প্রোটন ও অক্সিজেন উৎপন্ন হয়। ৫। প্রক্রিয়ার নাম এ প্রক্রিয়াকে EMP পথ (Embden–Meyerhof–Parnas pathway) বলে। এ প্রক্রিয়াটি হিল বিক্রিয়া তুল্য।
গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় গ্লাইকোলাইসিস (Glycolysis) ক্রেবস চক্র (Krebs Cycle) ১। ধাপ গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের প্রথম ধাপ । ক্রেবস চক্র সবাত শ্বসনের দ্বিতীয় ধাপ (প্রধানত তিনটি ধাপের মধ্যে, যেমন অ্যাসিটাইল CoA তৈরি, ক্রেবস চক্র এবং ETS)। ২। সংঘটনের স্থান কোষের সাইটোপ্লাজমে ঘটে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে (ধাত্রে) সংঘটিত হয়। ৩। শক্তি উৎপন্ন (প্রত্যক্ষ) উৎপন্ন শক্তির পরিমাণ কম। ২টি ATP এবং ২টি NADH + H^+ উৎপন্ন হয়। উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। ২টি ATP , ৮টি NADH + H^+ এবং ২টি FADH_2 উৎপন্ন হয় (এক অণু গ্লুকোজের হিসেবে)। ৪। CO_2 উৎপন্ন CO_2 উৎপন্ন হয় না । CO_2 উৎপন্ন হয় । ৫। জারণ শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে। শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে।
অবাত শ্বসন ও ফার্মেন্টেশন (গাঁজন)-এর মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় অবাত শ্বসন (Anaerobic Respiration) ফার্মেন্টেশন (Fermentation/গাঁজন) ১। প্রক্রিয়ার স্থান এটি জীবিত কোষের মধ্যে ঘটে। এটি জীবিত কোষের বাইরেও ঘটতে পারে। ২। কোথায় ঘটে এটি উচ্চ শ্রেণির উদ্ভিদে হয়। এটি শুধুমাত্র ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো নিম্নশ্রেণীর উদ্ভিদে হয়। ৩। মাধ্যম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না । তরল মাধ্যমের প্রয়োজন হয় ।৪। এনজাইমের ক্রিয়া এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে । এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম কোষের বাইরে নিঃসৃত হয়ে বিক্রিয়ায় অংশ গ্রহণ করে। ৫। গ্লুকোজের উৎস দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়। বাহ্যিক গ্লুকোজ (অর্থাৎ পরিবেশ থেকে প্রাপ্ত) ব্যবহৃত হয়।
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব নোট পিডিএফ ডাউনলোড করুন।