এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার ২০২৬ (PDF)

এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করুন। এই টেস্ট পেপারে রয়েছে বিগত সালের বোর্ড প্রশ্ন ও উত্তর, শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাজেশন এবং মডেল টেস্ট। তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।


এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

১।শিক্ষার্থী ফাল্গুনি গাজীপুরের শালবাগানে পরিবারের সাথে বেড়াতে গেলে সে কিছু শাল-সেগুনের বীজ সংগ্রহ করে নিয়ে আসে এবং সে বীজগুলোকে শুকিয়ে প্রায় ১৫ দিন পরে ২৫ সেমি. $\times$ ১৫ সেমি. পলিব্যাগে করে ৩ মিটার বেডে চারা পাতায়। পরবর্তীতে বিভিন্ন পরিচর্যা করলেও ফাল্গুনি তার চারা বেডে লক্ষ করে দেখে একটি বীজ হতেও চারা অঙ্কুরোদগম হয় নাই। বিষয়টি তাঁর বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষকের সঙ্গে পরামর্শ করলে শিক্ষক তাকে এ বিষয়ে কিছু পরামর্শ দেন।

ক. বাংলাদেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম?

খ. বন বিধি প্রয়োগ কেন প্রয়োজন তা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত ফাল্গুনির বেডে মোট কতটি পলিব্যাগের প্রয়োজন হবে তা নির্ণয় কর।

ঘ. ফাল্গুনির চারা উৎপাদন প্রচেষ্টাকে মূল্যায়ন কর।

২।গত কয়েক বছর থেকে কৃষকগণ আবহাওয়ার দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ফসলের সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়া, ফসল মজুদ সংকট, যন্ত্রপাতির সংকট ইত্যাদি পরিস্থিতিতে দরিদ্র কৃষকগণ প্রায়ই প্রতিকূলতা মোকাবিলা করে চলেছে। এ অবস্থা নিয়ে স্থানীয় সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশ হলে উপজেলা কৃষি অফিস ও সমবায় অফিস যৌথভাবে এলাকার কৃষকগণকে নিয়ে যৌথ সভার আয়োজন করে। সভায় কর্মকর্তাবৃন্দ, কিছু কিছু পরিস্থিতি মোকাবিলায় কিছু পরামর্শ প্রদান করেন। এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

ক. কৃষি সমবায় কাকে বলে?

খ. দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে কৃষকগণের উদ্ভূত সমস্যা সমাধানে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি প্রয়োজন? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আলোকে কৃষি অফিস ও সমবায় অফিসের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।

৩।রহিম ৫টি জার্সি জাতের গাভী কিনে খামার স্থাপন করলেন। প্রতিদিন সে হাত দিয়ে দুধ দোহন করে এতে সে লক্ষ করলেন যে সবকিছু ঠিক থাকার পরও একই জাতের অন্যান্য খামারিদের তুলনায় তার গাভীর দুধ কম হচ্ছে। বিষয়টি নিয়ে সে অভিজ্ঞ খামারির সাথে আলোচনা করেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের পরামর্শ দেন।

ক. কোন জীবাণু প্রধানত দুধে এসিড তৈরি করে?

খ. পুকুরে মাছ খাবি খায় কেন? ব্যাখ্যা কর।

গ. রহিমের খামারটি কী ধরনের খামার? বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের আলোকে অভিজ্ঞ খামারির সমস্যা চিহ্নিতপূর্বক তার সমাধান বিশ্লেষণ কর।

আরো পড়ুন: এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার উত্তরসহ

৪।শিক্ষিত যুবক মারুফ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। ২ কেজি পোনা মাছ পুকুরে ছেড়ে সম্পূরক খাদ্য খাওয়াতে থাকলেন। ৪২ কেজি সম্পূরক খাদ্য ব্যবহার করে ৬ মাস পর তিনি ৩২ কেজি মাছ পেলেন। এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

ক. সম্পূরক খাদ্য কাকে বলে?

খ. মাছের খাদ্য তৈরিতে আটা ব্যবহার করার কারণ ব্যাখ্যা কর।

গ. মারুফের পুকুরে প্রয়োগকৃত খাদ্যের FCR নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের আলোকে মারুফের সফল হওয়ার কারণ বিশ্লেষণ কর।

৫।কৃষক প্রদীপ কুমার প্রতি বছরই ফসলের বীজ সংকটে পড়েন। তাই এবার তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে গেলেন প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য। কৃষি কর্মকর্তা তাঁকে নিজ বাড়িতেই সহজ নিয়ম মেনে বীজ উৎপাদন, শুকানো এবং সংরক্ষণে প্রস্তুতি নিতে বললেন। সবশেষে তিনি বললেন, “ভালো বীজে ভালো ফসল।”

ক. বংশবিস্তারক উপকরণ কাকে বলে?

খ. বীজবাহী অন্যান্য জমি হতে পৃথক করতে হয় কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে কৃষককে দেওয়া কৃষি কর্মকর্তার পরামর্শ বর্ণনা কর।

ঘ. কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি মূল্যায়ন কর।

৬। রাজীব রাজশাহী শহরের স্বনামধন্য একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে সে দাদুর সাহায্য নিয়ে নানা রকমের গাছপালার নাম জেনে নেয়। এক পর্যায়ে ‘হীতকী’ গাছের প্রসঙ্গ এলে রাজীব দাদুকে একদমে গাছটির ভেষজগুণ বলে দেয়। দাদু তার কথা শুনে খুব খুশি হন। তিনি বলেন, “হরিতকীর মতো আরো গাছপালা ও লতাপাতা গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এক বিরাট ভূমিকা রেখে চলেছে।”

ক. ভেষজ উদ্ভিদ কাকে বলে?

খ. সরিষাকে মধু ফসল বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত ঔষধি গাছটির গুণাগুণ বর্ণনা কর।

ঘ. দাদুর উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।

৭। বগুড়া জেলার মৎস্য খামারি সুমন সরদার মাছের পোনা উৎপাদনের পাশাপাশি বেশ কয়েকটি পুকুরে মৎস্য চাষ করেন। কিন্তু প্রায়ই তিনি জলবায়ুর পরিবর্তনজনিত নানা সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যার সমাধান পেতে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে গেলেন। মৎস্য কর্মকর্তা তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। সবশেষে তিনি বললেন, “আমরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে দেশের মৎস্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারি।” এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

ক. অভিযোজন কাকে বলে?

খ. উদ্ভিদ প্রোলিন তৈরি করে কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে মৎস্য চাষি সুমনের উল্লিখিত সমস্যাটির বিবরণ দাও।

ঘ. মৎস্য কর্মকর্তার শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

আরো পড়ুন: এসএসসি পদার্থবিজ্ঞান টেস্ট পেপার উত্তরসহ

৮। দেশের বর্তমান প্রেক্ষাপটে নার্সারি ব্যবসা অত্যন্ত লাভজনক ব্যবসা। তাই বেকার যুবক নাজমুল নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জাতের উদ্ভিদের চারা উৎপাদন শুরু করেছে। এজন্য সে ভিন্ন ভিন্ন বেড তৈরি করেছে। এগুলোর মধ্যে ২ শতকের একটি বেডে মেহগনির চারা উৎপাদনের জন্য সে ১৮ সেমি. /১২ সেমি. আকারের পলিব্যাগে বীজ রোপণ করেছে। এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

ক. নার্সারি কাকে বলে?

খ. সঠিক মাতৃগাছ নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।

গ. নাজমুল তার নির্বাচিত বেডটিতে কতগুলো মেহগনির চারা উৎপাদন করতে পারবে? নির্ণয় কর।

ঘ. নাজমুলের সিদ্ধান্ত ও পদক্ষেপ অবশ্যই তাকে সফলতা এনে দিবে—এর সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।

৯। চাটমোহর উপজেলার রবিউল ইসলাম সম্প্রতি কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বাবাকে না জানিয়ে তিনি একদিন ফসলি জমিতে ফসলের পাশাপাশি উদ্ভিদের চারা রোপণ করলেন। তাঁর বাবা তা জানতে পেরে ভীষণ রেগে গেলেন। রবিউল ইসলাম তাঁর বাবাকে বোঝাতে সক্ষম হলেন যে, এটি আধুনিক কৃষির এক বিশেষ প্রযুক্তি। আর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর এই দেশে এর চর্চা খুবই জরুরি।

ক. গ্রোয়িং স্টক কী?

খ. উপযুক্ত সময়ে গাছ কর্তনের গুরুত্ব ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ লেখ।

ঘ. “আর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর এই দেশে এর চর্চা খুবই জরুরি।” — রবিউল ইসলামের এই উক্তির যথার্থতা মূল্যায়ন কর।

১০। করিম মিয়া ফসল উৎপাদন করে তা থেকে কিছু অংশ বীজ হিসেবে পরবর্তী মৌসুমে ব্যবহারের উদ্দেশ্যে সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে পলিব্যাগে সংরক্ষণ করেন। ফলে এ বছর তার ফসল বেশ ভালো হয়।

ক. বীজ বিপণন কাকে বলে?

খ. মিল্ক রিপ্লেসার বলতে কী বুঝ?

গ. করিম মিয়া কীভাবে ফসলের বীজ সংরক্ষণ করেন? বর্ণনা কর।

ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে করিম মিয়ার গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।

১১। সুফিয়ার বাড়ি দেশের উত্তরাঞ্চলে। গবাদিপশু পালনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু গত কয়েক বছর যাবৎ খরার প্রকোপ বেড়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে গবাদিপশু পালনে নানা সমস্যা দেখা দিচ্ছে।

ক. অভিযোজন কাকে বলে?

খ. প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন কেন হ্রাস পাচ্ছে?

গ. সুফিয়ার এলাকায় গবাদিপশু পালনে কী ধরনের সমস্যা দেখা দেয়? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে সুফিয়ার সমস্যা সমাধানে তোমার মতামত উপস্থাপন কর।

১২। নির্মল কান্তি বিএ পাস করার পর চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন। তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বাবার পুরানো পুকুরটি সংস্কারের ব্যবস্থা নেন। পুকুরটিকে আদর্শ পুকুরে পরিণত করতে বিশেষ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন এবং মাছ চাষে যথেষ্ট লাভবান হন। এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

ক. প্লাঙ্কটন কী?

খ. সেক্কিডিস্ক দিয়ে পানি পরীক্ষা করতে হয় কীভাবে?

গ. নির্মল কান্তি কীভাবে পুরানো পুকুরটি উপযুক্ত করবেন? ব্যাখ্যা কর।

ঘ. নির্মল কান্তি কোন বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে লাভবান হন? বিশ্লেষণ কর।

১৩। আবির সাহেব হলস্টেন জাতের ৫টি গাভি নিয়ে খামার শুরু করেন। গাভিগুলোর প্রত্যেকটি দৈনিক ২০ লিটার পর্যন্ত দুধ দেয়। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও খাদ্য প্রদানে খামারটি বেশ লাভজনক হয়ে ওঠে।

ক. বাংলাদেশে কয় ধরনের ধানের জাত আছে?

খ. শিং ও মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন,

গ. আবিরের খামারের গাভিগুলোর জন্য প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় কর।

ঘ. স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে মূল্যায়ন কর।


এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top