এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার (PDF)

এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করুন। এই টেস্ট পেপারে রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন ও উত্তর, শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাজেশন এবং মডেল টেস্ট। তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন এবং পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে শুরু করুন।


এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

১। ব্রজমোহনবাবু সুখে-দুঃখে নিরুদ্বেগ থাকেন। আনন্দে অতি উদ্বেল হন না, দুঃখে ভেঙ্গে পড়েন না। দান ও দয়া তাঁর দু’টি প্রধান নৈতিক গুণ। সহকর্মী অনীল বাবু সর্বদা বিষণ্ণ থাকেন। তিনি অল্পতেই রেগে যান। কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য অনেক সময় লোভের বশবর্তী হয়ে অসৎ পথ অবলম্বন করেন। পরিণামে তার অধঃপতন হয়েছে।

ক. শিষ্টাচার কাকে বলে?

খ. “ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার তৃতীয় প্রমাণ’-ব্যাখ্যা কর।

গ. ব্রজমোহন বাবুর চরিত্র তোমার পাঠ্যবইয়ের কাদের স্বরূপের সাথে মিল ৩ খুঁজে পাও?

ঘ. ‘উদ্দীপকের অনীলবাবুর চরিত্র অধার্মিকেরই প্রতিচ্ছবি’-তোমার উত্তরের 8 পক্ষে যুক্তি তুলে ধর।

২। সজীবের সাথে পরিবারের অন্যদের সম্পর্ক এখন আর ভালো নেই। সে স্বাভাবিক জীবন থেকে এখন অনেকটাই দূরে সরে গেছে। তার বিবেক বুদ্ধিও লোপ পেয়েছে। বর্তমানে সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সজীবের এক সময়ের সহপাঠী সিক্ত সাধু-সজ্জন-বৈষ্ণব সবাইকে দেখলেই হাত জোড় করে মাথায় ঠেকায়। কারও সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করে। সে স্বাভাবিক জীবন-যাপন করছে।

ক. অভিবাদন কাকে বলে?

খ. ধর্মপথের ধারণা ব্যাখ্যা কর।

গ. সজীবের পরিণতি কীসের কুফল? বর্ণনা কর।

ঘ. সিক্তের আচরণটির গুরুত্ব তুলে ধর।

৩। দৃশ্যকল্প-১: মিঠুন জানতে পারে আধুনিক গবেষকদের মতে ‘ভারতীয় শল্যবিদ্যার জনক’ খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। দৃশ্যকল্প-২: মিঠুন আরও জানতে পারে ‘ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক’ ব্যাধিগ্রস্ত মানুষের কষ্ট দূর করার জন্য চররূপে পৃথিবীতে মুনির পুত্র হয়ে খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে আবির্ভূত হন। তিনি প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্রে যে বিখ্যাত গ্রন্থ রচনা করেন তা আটটি ভাগে বিভক্ত। এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. বিশ্বামিত্রের পুত্রের নাম কী?

খ. অদ্বৈতবাদ সম্পর্কে ব্যাখ্যা কর।

গ. মিঠুনের জানা ‘ভারতীয় শল্যবিদ্যার জনকের’ চিকিৎসা বিজ্ঞানে অবদান বর্ণনা কর।

ঘ. আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ‘ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনকের’ অবদান মূল্যায়ন কর।

৪। বিধান বাবু পরিবারের গর্ব। তিনি সমাজ, দেশ ও জাতির অহঙ্কার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি থেমে থাকেননি। বর্তমানে তিনি গরীব দুঃখিদের যথাসাধ্য দান করেন। অনেক সময় নিজে না খেয়ে তাদেরকে খেতে দেন। এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. রামায়ণ কে রচনা করেন?

খ. উপনিষদের শিক্ষা সম্পর্কে ব্যাখ্যা দাও।

গ. মুক্তিযোদ্ধা বিধান বাবু তোমার পাঠ্যবইয়ের কার চরিত্রকে নির্দেশ করে? বর্ণনা কর।

ঘ. বর্তমানে বিধান বাবুর কর্মকান্ড রন্তিবর্মারই প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।

আরো পড়ুন: এসএসসি কৃষি শিক্ষা টেস্ট পেপার

৫। রাজীব ও দীপঙ্কর আচন্ডালে হরিনাম বিলাতো। একদিন মদ্যপ দুই ভাই ‘ক’ ও ‘খ’ দীপঙ্করের সম্মুখে পড়ে। সে সময় দীপঙ্কর হরিনামে মেতে ছিলেন। তা দেখে ‘ক’ তার হাতে থাকা লাঠি দিয়ে দীপঙ্করের মাথায় আঘাত করে। একথা শুনে রাজীব ছুটে আসে। পরবর্তীতে দুই ভাই ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে রাজীব ও দীপঙ্কর দুই ভাইকে ক্ষমা করে প্রেমভক্তি দিয়ে আপন করে নিলেন।

ক. অবতার কয় ধরনের?

খ. শ্রীমা আশ্রমে ব্যায়ামাগার গড়ে তুললেন কেন?

গ. উদ্দীপকের দীপঙ্কর তোমার পঠিত বিষয়ের কার চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে বর্ণনা কর।

ঘ. ‘রাজীব’ প্রভু শ্রীচৈতন্যেরই প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।

৬। তাপস ও শ্যামল দুই বন্ধু। তাপস প্রতিমার সামনে বসে বিভিন্ন পূজা উপকরণ দিয়ে পূজা সম্পন্ন করে। অপরদিকে শ্যামল কোনো বিগ্রহ ছাড়াই চোখ বুজে এক মনে এক ধ্যানে ঈশ্বরের উপাসনা করে তাঁকে পেতে চায়। ১

ক. জীবাত্মা কাকে বলে?

খ. কখন ঈশ্বরকে ভগবান বলা হয়? ব্যাখ্যা করো।

গ. তাপসের উপাসনায় যে দিকটির প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. তাপস ও শ্যামলের উপাসনার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

৭। প্রণববাবু ছেলেমেয়ে স্ত্রীসহ পরিবারে সকলের দেখাশুনা করেন এবং ব্যয়ভার বহন করেন। অতিথি সেবাসহ সমাজের জন্য সকলের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। অন্যদিকে বিজয় বাবুর বয়স হয়েছে। তিনি সংসারের মায়া ত্যাগ করে মঠ, মন্দিরে রাত্রি যাপন করেন। দুপুরের খাবার লোকালয় থেকে সংগ্রহ করেন। সকল সময় তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. ভক্তিযোগ কাকে বলে?

খ. ‘প্রাণায়াম’ বলতে কী বোঝায়?

গ. প্রণববাবুর কাজটি মানবজীবনের কোন আশ্রমের পর্যায়ভুক্ত তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. বিজয়বাবুর কাজের মাধ্যমে কি ঈশ্বর লাভ সম্ভব? সপক্ষে যুক্তি দাও।

৮। মিতুলের বাবা ধীমানবাবু চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে এক মহান চিকিৎসকের কথা বলেন। চিকিৎসাক্ষেত্রে তিনি প্রথম মানুষের চিকিৎসা শুরু করেন মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ সম্পর্কে পরিষ্কার ধারণা দেন। এতে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে চয়নও ছিলেন একজন মহান চিকিৎসক যিনি কাটাছেড়া বিদ্যায় পারদর্শী ছিলেন। ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দিতেন। তিনি ভেষজবিদ্যার উপর চিকিৎসাসংক্রান্ত গ্রন্থ রচনা করেন।

ক. পূর্ণাবতার কাকে বলে?

খ. ভগবান বিষ্ণু অবতাররূপে পৃথিবীতে আসার কারণ ব্যাখ্যা করো।

গ. মিতুলের বাবা যে মহান চিকিৎসকের কথা বলেছেন তাঁর অবদান পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

আরো পড়ুন: এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার উত্তরসহ

ঘ. উদ্দীপকে চয়নের মধ্যে যে মহান চিকিৎসার আদর্শ লুকায়িত আছে তার শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো।

৯। শিশির বাবু এমন একজন মানুষ যিনি নারী স্বাধীনতায় বিশ্বাস করতেন। সকল শ্রেণির লোককে সমান চোখে দেখতেন। তিনি আমেরিকায় ধর্মসভায় ভাষণ দেওয়ায় তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি ‘সাইক্লোনিক হিন্দু’ নামে পরিচিত হন। অপরদিকে পরিমলবাবু ছিলেন কালীর সাধক। তিনি বিভিন্ন ধর্মচর্চার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছেন। তিনি প্রকৃতিকে ভালোবাসেন। নারীকে মাতৃজ্ঞানে পূজা করতেন।

ক. অংশাবতার কাকে বলে?

খ. ‘হিতসঞ্চারিণী’ বলতে কী বোঝায়?

গ. শিশির বাবুর মধ্যে কোন মহামানবের প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পরিমল বাবুর মধ্যে যে মহাপুরুষের আদর্শ লুকায়িত আছে তার শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো।

১০। রবিন প্রতিদিন একটি আসন অনুশীলন করে। আসনটি অনুশীলনের ফলে বৃক্ক সবল হয়। শিক্ষা জীবনে লেখাপড়া ভালো হয়। শরীর লম্বা হয়। অপরদিকে প্রবীর একটি আসন অনুশীলন করে, যার ফলে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানো যায়। এ আসন অনুশীলনের সময় শরীর গাছের মতো দেখায়। I এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. স্তেয় কাকে বলে?

খ. প্রত্যাহার বলতে কী বোঝায়?

গ. রবিনের অনুশীলনকৃত আসনটির বৈশিষ্ট্যের ভিত্তিতে আসনটির অনুশীলন পদ্ধতি ব্যাখ্যা করো।

ঘ. প্রবীরের অনুশীলনকৃত আসনটির মাধ্যমে ব্যক্তিজীবনে কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ করো।

১১। অনিক একজন ছোট বালক। সে অল্প বয়সে শ্রীহরির প্রতি আকৃষ্ট হয়। সকল জায়গায় সে শ্রীহরিকে দেখতে পায়। হরিভক্তির জন্য তাকে তার পিতা বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে অনিক রক্ষা পায়। অন্যদিকে নয়ন বাজার থেকে বাড়ি ফেরার সময় পথের ধারে একটি নতুন ব্যাগ দেখতে পায়। ব্যাগটিতে টাকা ভর্তি ছিল। ব্যাগের গায়ে লেখা ঠিকানায় ব্যাগটি মালিককে পৌছে দিয়ে আসে। মালিক ব্যাগটি পেয়ে খুশি হয়।

ক. শিষ্টাচার কাকে বলে?

খ. মাদক সেবন অধর্ম কেন? ব্যাখ্যা করো।

গ. অনিকের কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।

ঘ. নয়নের মধ্যে যে গুণটির প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

১২। বীনা সারা বছরই কোনো না কোনো আচার-অনুষ্ঠান করে থাকে। এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে সে জীবনটাকে আনন্দময় ও কল্যাণময় করে গড়ে তোলে। এগুলোর মধ্যে কিছু আছে ধর্মাচার, আবার কিছু আছে ধর্মানুষ্ঠান, যা জাতি-বর্ণ নির্বিশেষে সাম্যের শিক্ষা দেয়।

ক. দীপাবলি কাকে বলে?

খ. নবান্ন উৎসব কেন করা হয়? ব্যাখ্যা করো।

গ. ‘পারিবারিক ও সামাজিক জীবনে বীনার ধর্মাচারের গুরুত্ব অধিক’- পাঠের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. ‘বীনার ধর্মানুষ্ঠানটি সাম্যের শিক্ষা দেয়’ তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

আরো পড়ুন: এসএসসি পদার্থবিজ্ঞান টেস্ট পেপার উত্তরসহ

১৩। অঞ্জনা দেবী প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করেন। পূজা শেষে গীতা ও অন্যান্য ধর্ম গ্রন্থ পাঠ করেন। অন্যদিকে, তার স্বামী পরিমল বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন, যা মূলত অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাস ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রকাশ করা হয়।

ক. সেবা কাকে বলে?

খ. ভগবানের অবতরণের কারণ ব্যাখ্যা করো।

গ. অঞ্জনা দেবীর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।

ঘ. পরিমল বাবুর উপাসনা পদ্ধতিটি তোমার পাঠের শ্রীমদ্ভগবদ্‌ গীতার আলোকে বিশ্লেষণ করো।

১৪। প্রত্যয় বাবু তার সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করেন। তাছাড়া অতিথি সেবা, মা-বাবার ভরণ পোষণ, সমাজের প্রতি যে কর্তব্য তিনি তা নিষ্ঠার সাথে পালন করেন। তার প্রতিবেশী সজল বাবুর ধারণা হলো, জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকা। ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকলেই কর্ম-ফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ হয়। এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. একেশ্বরবাদ কাকে বলে?

খ. প্রত্যাহার বলতে কী বোঝায়?

গ. প্রত্যয় বাবু কোন আশ্রমের অন্তর্ভুক্ত- তা পাঠের আলোকে বর্ণনা করো।

ঘ. “ঈম্বর চিন্তায় মগ্ন থাকলেই ভোগাসক্তি ও কর্মফলাসক্তি ত্যাগ হয়”-সজল বাবুর ধারণা শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে বিশ্লেষণ কর।

১৫। সুজন তার বাবার একমাত্র সন্তান। বাবার হঠাৎ মৃত্যুতে সে শোকে বিহ্বল হয়ে পড়ে। মৃত্যুর পর পাড়া-প্রতিবেশীরা তার বাবার দেহটিকে বস্ত্রাবৃত্ত ও মালাচন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যায়। আমকাঠ বা চন্দনকাঠ দিয়ে চিতা সাজানোর পর সে পিতার মুখাগ্নি করে। শাস্ত্রানুযায়ী মৃতব্যক্তির পরিবার ও জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

ক. জাতকর্ম কাকে বলে?

খ. ‘চাতুর্বণ্য ময়া সংষ্টং গুণকর্মবিভাগশঃ’- উক্তিটি বুঝিয়ে লেখো।

গ. সুজনের বাবার অন্ত্যোষ্টিক্রিয়া তোমার পাঠের আলোকে বর্ণনা করো।

ঘ. সুজনের বাবার অশৌচ পালনের যৌক্তিকতা তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

১৬। উদ্দীপক-১: প্রহলাদ বাবু প্রতিবছর নিজ বাড়িতে অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের ও সমাজের মঙ্গলের জন্য এক বিশেষ পূজার আয়োজন করেন। উক্ত পূজার আগমনী উপলক্ষ্যে মহালয়া উদ্যাপন করা হয়।

উদ্দীপক-২: শশাঙ্ক বাবু নিজ গ্রামে কার্তিক-অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এক বিশেষ দেবীর পূজা করেন। উক্ত পূজার মাধ্যমে আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হয়।

ক. লৌকিক দেবতা কাকে বলে?

খ. দেব-দেবী বলতে কী বোঝায়?

গ. প্রহলাদ বাবুর বাড়িতে কোন পূজার ইঙ্গিত বহন করে? উক্ত পূজার পদ্ধতি বর্ণনা করো।

ঘ. শশাঙ্ক বাবুর গ্রামে কোন দেবীর পূজা অনুষ্ঠিত হয়? উক্ত পূজার শিক্ষা ও প্রভাব বিশ্লেষণ করো।

১৭। সীমা কিছুদিন থেকে হাঁটতে অসুবিধা বোধ করেছে। পা কাঁপে ও শরীর দুর্বল লাগে। সে ডাক্তারের শরণাপন্ন হলে, ডাক্তার পরীক্ষা করে বলেন, তার ধমনীতে হলদে চর্বি জাতীয় পদার্থ জমেছে, তাকে একটি আসন অনুশীলনের পরমার্শ দেন। যা নিয়মিত করলে সে সুস্থ হয়ে উঠবে। এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার

ক. অহিংসা কাকে বলে?

খ. প্রাণায়ামকে শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞান বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. সীমার অনুশীলনকৃত আসনটির অনুশীলন পদ্ধতি বর্ণনা করো।

ঘ. সীমার অনুশীলনকৃত আসনটির প্রভাব পাঠের আলোকে বিশ্লেষণ করো।


এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার pdf download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top