SSC Accounting Model Test 01

SSC Accounting Model Test 01 (PDF)

SSC Accounting Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন। বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মডেল টেস্টটি প্রস্তুত করা হয়েছে। ২০২৬ সালের নতুন কারিকুলাম অনুসারে এতে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর, সৃজনশীল ৬০ নম্বর (আর্থিক বিবরণী ২০ নম্বরসহ) এবং সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর। তাই দেরি না করে SSC Accounting Model Test 01 পরিক্ষাটি দিয়ে নিজেকে যাচাই কর।


SSC Accounting Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন (প্রতিটির মান ১)

১. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে—

i. মূলধনজাতীয় প্রাপ্তি

ii. মুনাফাজাতীয় ব্যয়

iii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২. কোন দফাটি মূলধনজাতীয় প্রাপ্তি?

(ক) বিনিয়োগের সুদ

(খ) বাট্টা প্রাপ্তি

(গ) কমিশন প্রাপ্তি

(ঘ) স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ

৩. পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ—

(ক) মূলধনজাতীয় প্রাপ্তি

(খ) মুনাফাজাতীয় প্রাপ্তি

(গ) মূলধনজাতীয় আয়

(ঘ) মুনাফাজাতীয় আয়

৪. হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো—

i. সম্পদ = দায় + মালিকানাস্বত্ব

ii. সম্পদ – মালিকানাস্বত্ব = দায়

iii. সম্পদ + মালিকানাস্বত্ব = দায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৫. মালিকানাস্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে—

(ক) ব্যাংক হতে মালিকের জন্য ২,০০০ টাকা উত্তোলন

(খ) ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়

(গ) বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা

(ঘ) নগদে পণ্য ক্রয় ২,০০০ টাকা

৬. হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়—

(ক) আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি

(খ) সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

(গ) আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি

(ঘ) দায় হ্রাস ও সম্পদ বৃদ্ধি

৭. ট্রেডমার্ক হিসাব একটি—

(ক) ব্যয় হিসাব

(খ) সম্পদ হিসাব

(গ) আয় হিসাব

(ঘ) দায় হিসাব

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব আলম প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন। ২০১৮ সালের মার্চ ১০ তারিখে মোট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে ১৫,০০০ টাকা পরিশোধ করেন। মার্চ ২৮ তারিখে জাকিরের নিকট থেকে ১০,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল।

৮. জনাব আলমের দেনার পরিমাণ কত?

(ক) ৩৫,০০০ টাকা

(খ) ২০,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ৫,০০০ টাকা

৯. মার্চ ২৮ তারিখের লেনদেনটি জনাব আলমের লিপিবদ্ধ করা উচিত—

(ক) একঘরা নগদান বইতে

(খ) দু’ঘরা নগদান বইতে

(গ) তিনঘরা নগদান বইতে

(ঘ) খুচরা নগদান বইতে

১০. নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে—

i. নগদে পণ্য ক্রয়

ii. নগদে পণ্য বিক্রয়

iii. দেনাদার হতে প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১১. আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে?

(ক) বাদ পড়ার ভুল

(খ) লেখার ভুল

(গ) পরিপূরক ভুল

(ঘ) নীতিগত ভুল

১২. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

(ক) শিক্ষানবিশ ভাতা

(খ) শিক্ষানবিশ সেলামি

(গ) বিমা সেলামি

(ঘ) খাজনা ও কর

১৩. সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন—

(ক) দেনাদার দেউলিয়া হয়ে যায়

(খ) দেনাদারকে খুঁজে পাওয়া যায় না

(গ) দেনাদারের নিকট পাওনা অর্থ নিশ্চিত পাওয়া যাবে না

(ঘ) দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে

১৪. জুতা তৈরির ক্ষেত্রে আরোপযোগ্য খরচ কোনটি?

(ক) চামড়া ক্রয়

(খ) আঠা ক্রয়

(গ) ছাঁচ বা ফর্মা

(ঘ) সেলাইয়ের সুতা

১৫. পরিবারের বেশির ভাগ লেনদেন সংঘটিত হয়—

(ক) নগদে

(খ) চেকে

(গ) ধারে

(ঘ) বিন্যামূল্যে

১৬. পারিবারিক মুনাফাজাতীয় ব্যয়—

i. বাড়িঘর নির্মাণ

ii. শিক্ষা ব্যয়

iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৭. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

(ক) হিসাব ব্যবস্থা

(খ) তথ্য ব্যবস্থা

(গ) নিরীক্ষা ব্যবস্থা

(ঘ) বিবরণী ব্যবস্থা

১৮. হিসাবরক্ষণের মূল ভিত্তি—

(ক) জাবেদাভুক্তকরণ

(খ) খতিয়ানভুক্তকরণ

(গ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

(ঘ) লেনদেন

১৯. “ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন”— এ লেনদেনটির ফলে হিসাব সমীকরণে—

i. ‘A’ উপাদান হ্রাস পাবে

ii. ‘L’ উপাদান হ্রাস পাবে

iii. ‘E’ উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২০. দু’তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়—

(ক) ডেটর

(খ) ক্রেডিটর

(গ) মোট লাভ

(ঘ) মোট লোকসান

উদ্দীপকটি পড়ে ২১ থেকে ২৩নং প্রশ্নের উত্তর দাও :

জনাব করিম ১ জুন ২০১৮ তারিখে ৫৫,০০০ টাকার মজুদ পণ্য নিয়ে ঢাকার বেইলি রোডে একটি ফাস্টফুডের দোকান দেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়।

জুন ৫: শাহেদের নিকট বিক্রয় ৫,০০০ টাকা।

জুন ১২: পণ্য ক্রয় ১২,০০০ টাকা।

জুন ২০: ধারে পণ্য বিক্রয় ৩৫,৫০০ টাকা।

জুন ২৮: পণ্য ফেরত দেওয়া হলো ৩,৪০০ টাকা।

২১. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব করিমের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে?

(ক) নগদে বিক্রয়

(খ) নগদে ক্রয়

(গ) পণ্য ফেরত দেওয়া

(ঘ) মজুদ পণ্য

২২. উপরিউক্ত তথ্যের ৫ ও ২০ তারিখের লেনদেনগুলো কোন জাবেদা বইয়ে সংরক্ষণ করা হবে?

(ক) ক্রয় জাবেদায়

(খ) ক্রয় ফেরত জাবেদায়

(গ) বিক্রয় জাবেদায়

(ঘ) বিক্রয় ফেরত জাবেদায়

২৩. জনাব করিম পণ্য ফেরত দেওয়ার সময় প্রস্তুত করবেন—

(ক) ডেবিট নোট

(খ) ক্রেডিট নোট

(গ) ডেবিট ভাউচার

(ঘ) ক্রেডিট ভাউচার

২৪. নাছিম তাঁর ব্যবসায়ের জন্য একখন্ড জমি ক্রয় করলেন। জমি রেজিস্ট্রেশন করতে তিনি ৫,০০০ টাকা ব্যয় করলেন। এই রেজিস্ট্রেশন খরচ—

(ক) মুনাফাজাতীয় ব্যয়

(খ) মূলধনজাতীয় ব্যয়

(গ) মুনাফা ও মূলধনজাতীয় ব্যয় উভয় হতে পারে

(ঘ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

২৫. প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?

(ক) আয়

(খ) ব্যয়

(গ) সম্পদ

(ঘ) দায়

২৬. জাবেদা থেকে জানা যায়—

i. মোট লেনদেনের সংখ্যা

ii. মোট অর্থের পরিমাণ

iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৭. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?

(ক) প্রারম্ভিক দাখিলা

(খ) সমাপনী দাখিলা

(গ) স্থানান্তর দাখিলা

(ঘ) সমন্বয় দাখিলা

২৮. ডেবিট নোট কে তৈরি করে?

(ক) ক্রেতা

(খ) বিক্রেতা

(গ) সরবরাহকারী

(ঘ) উৎপাদক

২৯. খতিয়ানের বৈশিষ্ট্য হলো—

i. পৃথক শিরোনাম

ii. শ্রেণিবদ্ধকরণ

iii. উদ্বৃত্তকরণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৩০. ব্যয় হিসাব সব সময় কোন জের প্রকাশ করে?

(ক) ডেবিট

(খ) ক্রেডিট

(গ) ডেবিট অথবা ক্রেডিট

(ঘ) ডেবিট ও ক্রেডিট উভয়ই

সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

১। ডেবিট নোট বলতে কী বোঝ?

২। দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?

৩। কন্ট্রা দাখিলা বলতে কী বোঝ?

৪। সমাপনী জাবেদার মাধ্যমে কোন কোন হিসাবসমূহ বন্ধ করা হয়?

৫। সহকারী খতিয়ান কাকে বলে?

৬। অনাদায়ি পাওনা হিসাব বলতে কী বোঝ?

৭। রক্ষণশীলতার নীতি সম্পর্কে সংক্ষেপে লেখ।

সৃজনশীল প্রশ্ন

যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

১। শফিক এন্টারপ্রাইজের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০২১ সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয় :

জানু. ১: মূলধন বিনিয়োগ ৫,০০,০০০ টাকা, যার মধ্যে ব্যাংকে জমা রয়েছে ২,০০,০০০ টাকা।

জানু. ৫: ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো।

জানু. ১৩: করিমের নিকট নগদে বিক্রয় ৫০,০০০ টাকা।

জানু. ২২: ধারে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় ৩০,০০০ টাকা।

জানু. ২৫: ৮,০০০ টাকা দিয়ে একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

জানু. ৩০: ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে ৮,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা উত্তোলন করেন।

ক. লেনদেন নয়, এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. শফিক এন্টারপ্রাইজের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা কর। (মান: ৪)

গ. উপযুক্ত লেনদেন দ্বারা বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাও। (মান: ৪)

২। সামিন স্টোরসের ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে সম্পদ ও দায়ের পরিমাণ নিম্নরূপ :

হাতে নগদ ৮০,০০০ টাকা; পাওনাদার ৩০,০০০ টাকা; দেনাদার ৫২,০০০ টাকা; কম্পিউটার ৮০,০০০ টাকা; আসবাবপত্র ৪০,০০০ টাকা; বকেয়া বেতন ১৬,০০০ টাকা; ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে তার মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ যথাক্রমে ৬,৪০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা; বছরের মাঝামাঝি মালিক দোকানে ১,২০,০০০ টাকা বিনিয়োগ করেন। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ব্যবসায় থেকে নগদ ৪৪,০০০ টাকা ও ১৬,০০০ টাকার পণ্য নিয়ে যান।

ক. সামিন স্টোরসের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. সামিন স্টোরসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। (মান: ৪)

গ. উপর্যুক্ত তথ্যের আলোকে সমাপনী মূলধন নির্ণয় করে ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর। (মান: ৪)

৩। ২০১৮ সালের জানুয়ারি মাসে ‘কিশোর ব্রাদার্সের’ নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয় :

জানু. ২: নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।

জানু. ৩: নগদে পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা।

জানু. ৫: জাহিদ ট্রেডার্সের নিকট ৭,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদ প্রাপ্তি ৫,০০০ টাকা।

জানু. ৭: আসবাবপত্র ক্রয় ১৪,০০০ টাকা।

জানু. ৯: পরাগ ট্রেডার্সের নিকট হতে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে ৭৭৮৩২ নং চেকে ৬,০০০ টাকা প্রদান।

জানু. ১৩: অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা।

জানু. ১৫: জহির এন্ড সন্স-এর নিকট হতে ৫,০০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৪,৮০০ টাকা প্রাপ্তি।

জানু. ২০: সুমাকে পরিশোধ ৩,৮০০ টাকা, এ প্রেক্ষিতে বাট্টা প্রাপ্তি ২০০ টাকা।

ক. উপর্যুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাও। (মান: ২)

খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর। (মান: ৪)

গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। (মান: ৪)

SSC Accounting Model Test 01

৪। ২০২৩ সালে একতা প্রিন্টার্সের ৫,০০০ পিস ক্যালেন্ডার তৈরিতে নিম্নোক্ত খরচাদি সংঘটিত হয় (টাকায়) :

কাঁচামাল (০১-০১-২০২৩) ১৫,০০০ টাকা; কাঁচামাল (৩১-১২-২০২৩) ১২,০০০ টাকা; কাঁচামাল ক্রয় ১,৫০,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৩০,০০০ টাকা; ক্রয় পরিবহন ৪,০০০ টাকা; কারখানা ভাড়া ৮,০০০ টাকা; পরোক্ষ মজুরি ৬,০০০ টাকা; যন্ত্রপাতির অবচয় ৩,০০০ টাকা; তৈরি পণ্য (০১-০১-২০২৩) ১২,০০০ টাকা; তৈরি পণ্য (৩১-১২-২০২৩) ১০,০০০ টাকা; অফিস খরচাবলি ২,৫০০ টাকা; বিজ্ঞাপন খরচ ৫,৫০০ টাকা; বিক্রয় পরিবহন ১,০০০ টাকা; দোকান ভাড়া ৫,০০০ টাকা।

ক. ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। (মান: ৪)

গ. মোট ব্যয় ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর (ব্যয়ের ওপর মুনাফা ২০%)। (মান: ৪)

৫। তুষার এন্টারপ্রাইজ ২০২২ সালের জুলাই মাসের লেনদেন নিম্নরূপ :

জুলাই ১০: রানিকা ট্রেডার্সের নিকট প্রতি কেজি ১১০ টাকা দরে ২০০ কেজি মসুর ডাল বিক্রয়। প্যাকিং খরচ ২৫০ টাকা। কারবারি বাট্টা ৫%। চালান নং ৩০১।

জুলাই ২০: রাসেল এন্টারপ্রাইজের নিকট প্রতি ৫০ কেজির বস্তা ২,৫০০ টাকা দরে ৫০ বস্তা মিনিকেট চাল বিক্রয়। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে ১,০০০ টাকা। কারবারি বাট্টা ১০%। চালান নং ৩০২।

ক. কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. তুষার এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা প্রস্তুত কর। (মান: ৪)

গ. তুষার এন্টারপ্রাইজের লেনদেনগুলোর সংশ্লিষ্ট খতিয়ান তৈরি কর। (মান: ৪)

৬। সিনথিয়া এন্টারপ্রাইজের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ :

হিসাবের নামটাকাহিসাবের নামটাকা
মূলধন১,৮৫,০০০মনিহারি৫,০০০
অনুত্তীর্ণ বিমা১০,০০০উপযোগ খরচ৭৬,০০০
সঞ্চয়পত্র১,০০,০০০সেবা আয়১,৫৫,০০০
বকেয়া ভাড়া১২,০০০ব্যাংক ঋণ১,০০,০০০
অনাদায়ি কমিশন৩০,০০০বাণিজ্যিক খরচ১,৩০,০০০
অনুপার্জিত আয়৮,০০০প্রাপ্য হিসাব২৫,০০০
সাপ্লাইজ খরচ৩৪,৫০০অভিকর৩৮,৭০০
ডাক ও তার২২,৮০০প্রদেয় বিজ্ঞাপন১২,০০০

ক. উপর্যুক্ত তথ্য হতে মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় কর। (মান: ৪)

গ. উল্লিখিত তথ্য দ্বারা একটি রেওয়ামিল প্রস্তুত কর। (মান: ৪)

৭। জনাব অপু ২০১৭ সালের ১ জানুয়ারি নগদ ১,৭০,০০০ টাকা এবং প্রতিটি ৭৫,০০০ টাকা মূল্যের ২টা ফটোকপি মেশিন নিয়ে ‘কম্পোজ অ্যান্ড কপি’ নামে একটি ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের অন্য লেনদেনগুলো নিম্নরূপ :

জানু. ৩: ব্যাংকে ৫০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খোলেন।

জানু. ৪: দোকানে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ ১৫,০০০ টাকা প্রদান।

জানু. ৭: ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় ২,০০০ টাকা।

জানু. ৮: বাকিতে ১টি ফ্যান ক্রয় ৩,০০০ টাকা।

জানু. ১৫: দোকানের পরিচিতির জন্য এলাকায় ২,০০০ টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ।

জানু. ২৪: একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল ৮,০০০ টাকা।

জানু. ৩০: দোকান ভাড়া বাবদ ৫,০০০ টাকার চেক প্রদান।

ক. উপর্যুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। (মান: ২)

খ. জানুয়ারি ১, ৩, ৭ ও ১৫ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণি দেখাও। (মান: ৪)

গ. জানুয়ারি ৪, ৮, ২৪ ও ৩০ তারিখের লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। (মান: ৪)

আর্থিক বিবরণী প্রস্তুতকরণ (প্রশ্নের মান ২০)

নিচের প্রশ্নের উত্তর দাও : (আবশ্যিক) ২০ × ১ = ২০

১। আলফা অ্যান্ড সন্স-এর ২০১৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানাস্বত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

আলফা অ্যান্ড সন্স-এর রেওয়ামিল

৩০ জুন, ২০১৮

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
উত্তোলন ও মূলধন১০,০০০১,০০,০০০
দেনাদার৭৫,০০০
পাওনাদার৯০,০০০
ক্রয় ও বিক্রয়৯৫,০০০১,২৯,০০০
বহিঃপরিবহন১৭,৫০০
বহিঃফেরত৬,৫০০
ব্যাংক জমাতিরিক্ত (৩১-০১-১৮)৪০,০০০
অগ্রিম ভাড়া১০,০০০
কুঋণ সঞ্চিতি৩,৫০০
নগদ বাট্টা৭,৫০০১১,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য৫,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের)১,৬০,০০০
মোট৩,৮০,০০০৩,৮০,০০০

অন্যান্য তথ্যাদি : (১) অবিক্রীত পণ্যের মূল্য ৬৩,৫০০ টাকা।

(২) অগ্রিম ভাড়ার ৬,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

(৩) উক্ত বছরের কুঋণের পরিমাণ ৩,০০০ টাকা এবং অবশিষ্ট দেনাদারের ৫% হারে কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।


Read More: SSC Higher Math Model Test 01

Read More: এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ০১


SSC Accounting Model Test 01 PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top