এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার উত্তরসহ পিডিএফ ডাউনলোড করুন। এই টেস্ট পেপারে পাবেন সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র ও উত্তরপত্র একসাথে। ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার pdf download করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
১। দৃশ্যকল্প-১: বাংলাদেশে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আপারেশন সুন্দরবন’ দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। চলচ্চিত্রটিতে উক্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
দৃশ্যকল্প-২: সুমন গাজীপুর এলাকার বাসিন্দা। তার এলাকার মাটির রং লালচে ও ধূসর, যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।
দৃশ্যকল্প-৩: মুনা বান্দরবান এলাকার বাসিন্দা। ধারণকৃত ভিডিওতে তার এলাকার প্রকৃতি ও আচার-অনুষ্ঠান সুন্দরভাবে ফুটে উঠেছে। যা তার সহপাঠীদের অভিভূত করেছে।
ক. মৌসুমি বায়ু কাকে বলে?
খ. বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ভূমিরূপটি ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত ভূমিরূপদ্বয় ভিন্ন ধরনের- তুমি কী মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
২। দৃশ্যকল্প-১: ষড়ঋতুর দেশ বাংলাদেশে সম্প্রতি ঋতুগুলোর নিজস্ব বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন- শীতহীন শীতকাল, নির্দিষ্ট সময়ের পূর্বেই গ্রীষ্মের প্রকোপ, বর্ষাকালে অনাবৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টি। দিন দিন সারাবিশ্বে এই পরিবর্তনগুলো ব্যাপক আকার ধারণ করছে। ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
দৃশ্যকল্প-২: ডিসেম্বর মাস। সিলেটের বাসিন্দা রাজু কক্সবাজারে গিয়ে দেখল সেখানে তেমন শীতের প্রকোপ নেই।
ক. বায়ুর আর্দ্রতা কাকে বলে?
খ. তিব্বত মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকে উল্লিখিত সময়ে রাজুর এলাকা ও তার বেড়াতে যাওয়া এলাকার জলবায়ুর ভিন্নতার একটি নির্দিষ্ট কারণ রয়েছে- তুমি কি মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর।
৩। দৃশ্যকল্প-১: ২০০৭ সালে সিডর নামক মারাত্মক ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চরম আঘাত হানে এবং এর ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।
দৃশ্যকল্প-২ : রিতা ভৌগোলিক বিষয় পাহাড়, নদী, সাগর, মাটি, পানি, বায়ু এই বিষয়গুলো পড়তে খুবই পছন্দ করে।
দৃশ্যকল্প-৩: সজল কৃষি, শিল্প, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এই বিষয়গুলো বেশি আগ্রহের সাথে পড়ে।
ক. সামাজিক পরিবেশ কাকে বলে?
খ। পরিবেশের উপাদান বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কী ভূগোলের একই শাখার? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪। দৃশ্যকল্প-১: জমির সীমানা বিরোধ গ্রামবাংলার একটি সাধারণ সমস্যা। জসীম তার প্রতিবেশীর সাথে এই সমস্যা সমাধানের জন্য একজন আমিন আনলেন। আমিন সাহেব একটি বিশেষ ধরনের মানচিত্রের সাহায্যে সমস্যার সমাধান করলেন।
দৃশ্যকল্প-২: মাধবী একটি মহাদেশের পাহাড়, পর্বত, মালভূমি, নদী প্রভৃতির অবস্থান দেখার একটি মানচিত্র ব্যবহার করলেন। যেটি জরিপকার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
দৃশ্যকল্প-৩: মিঠুন বিভিন্ন দেশ সম্পর্কে জানার জন্য একটি মানচিত্র আনলেন যেখানে বিভাগ, জেলা প্রভৃতির সীমানা দেখানো আছে।
ক. মানচিত্র কাকে বলে?
খ. অক্ষাংশ নির্ণয়ে ভূগোলবিদদের জন্য বর্তমানে অত্যন্ত মূল্যবান যন্ত্র কোনটি? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত আমিন সাহেবের ব্যবহারিক মানচিত্রটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ ও ৩ এ উল্লিখিত মাধবী ও মিঠুনের দেখা মানচিত্রের মধ্যে কোনটি সরকারি অফিস, খেলার মাঠ ও হাট-বাজার নিখুঁতভাবে দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মতামত দাও।
৫। মিজান ইউটিউবে বিভিন্ন শিলা সম্পর্কে একটি তথ্যচিত্র দেখছিল। প্রথম শিলাকে নির্দেশ করে আলোচক বললেন এই ধরনের শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। দ্বিতীয় শিলাটি দেখিয়ে বললেন পলল থেকে এর সৃষ্টি এবং তৃতীয় বা শেষ আর একটি উজ্জ্বল বস্তু দেখিয়ে বললেন এটি এক সময় কয়লা ছিল।
ক. পর্বত কাকে বলে?
খ. মরুভূমিতে বাতাসের ক্ষয়ক্রিয়া বেশি হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত আলোচকের দেখানো প্রথম শিলাটির বিবরণ দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় শিলার কোনটি পৃথিবীর ধীর পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়? বিশ্লেষণ কর।
৬। রোহিত ভারতের মধ্যপ্রদেশে বেড়াতে গিয়ে দেখল যে, সেখানে উঁচু-নিচু মনোমুগ্ধকর পার্বত্যভূমি বিস্তৃত। রোহিতের বন্ধু রায়হান তার বাবার সাথে দ. আমেরিকায় বেড়াতে গিয়ে দেখতে পায় যে, সেখানকার ভূমিরূপ সমুদ্র সমতল থেকে অনেক উপরে এবং ভাঁজবিশিষ্ট। তার নিজ বাড়ি যেখানে অবস্থিত সেখানকার ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে কম উঁচু ও রাস্তাঘাট তৈরির জন্য উপযুক্ত। এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
ক. সমভূমি কাকে বলে?
খ. পর্বত মোচাকৃতি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. রোহিতের দেখা পর্বতটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রায়হানের বাবার বর্ণনাকৃত ভূমিরূপ ও তার বসবাসকৃত ভূমিরূপ দুটির মধ্যে কোনটি কৃষিকাজের জন্য উপযোগী? যুক্তিসহ মতামত দাও।
৭। দৃশ্যকল্প-১: রিমি তার বাবার সাথে পৃথিবীর বারিমণ্ডল নিয়ে আলোচনা করছিল। সে তার বাবার কাছে জানতে পারে পৃথিবীর পানিরাশি স্থির অবস্থায় থাকে না; বরং তা সর্বদা চক্রাকারে আবর্তিত হয় এবং পরিবর্তন ঘটায়। এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
দৃশ্যকল্প-২: সামিন আবহাওয়া ও জলবায়ুর ওপর রচিত একটি বই পড়ে জানতে পারে বায়ুমণ্ডলে একটি স্তর আছে যেখানে উচ্চতা বাড়লে বাতাসে গতিবেগের তীব্রতা বৃদ্ধি পায় এবং আরেকটি স্তর আছে যেখানে মাধ্যাকর্ষণের ঘাটতি রয়েছে, যার ফলে গ্যাসীয় কণা অসীম মহাকাশে মিশে যায়।
ক. বৃষ্টিপাত কাকে বলে?
খ. কীভাবে স্থানীয় বায়ুর উৎপত্তি হয়? ব্যাখ্যা কর।
গ . দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চক্রটির বর্ণনা দাও।
ঘ. সামিনের জানা বায়ুমণ্ডলের স্তর দুটির মধ্যে কোনটি জীবকূলের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
৮। দৃশ্যকল্প-১: ভূগোল ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদেরকে আকাশের এক বিস্ময়কর জ্যোতিষ্কের বর্ণনা দিয়ে বললেন জ্যোতিষ্কটির লম্বা লেজ রয়েছে।
দৃশ্যকল্প-২: মাহিন ও নিতাই বন্ধু। মাহিন সুইডেনে (৬৬.৫° উত্তর অক্ষাংশ) বসবাস করে। অপরদিকে নিতাই ক্যানবেরায় (৩৫° দক্ষিণ অক্ষাংশ) বাস করে। মাহিন ২০শে ডিসেম্বর নিতাই এর সাথে ফোনে কথা বলে তার খোঁজখবর নেয়।
ক. দ্রাঘিমা কাকে বলে?
খ. কানাডাতে প্রমাণ সময় একাধিক কেন?
গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত জ্যোতিষ্কটির বর্ণনা দাও।
ঘ. মাহিনের ফোনে কথা বলার তারিখে দুটি শহরে কি একই ঋতু বিরাজ করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন কর।
আরো পড়ুন:
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
৮। শিক্ষক শ্রেণিকক্ষে মার্বেল কোয়ার্টজাইট, গ্রাফাইট নামক শিলাগুলো হাতে নিয়ে শিক্ষার্থীদের দেখালেন এবং আলোচনা করলেন। তিনি অন্যান্য কিছু শিলা শিক্ষার্থীদের দেখতে বললেন। রিতু ও বিথী ব্যাসল্ট, চুনাপাথর নামক শিলাগুলো হাতে নিয়ে পর্যবেক্ষণ করল।
ক. শিলা কাকে বলে?
খ. ধীর পরিবর্তন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. শিক্ষক যে শিলাগুলো নিয়ে আলোচনা করলেন সেগুলোর গঠন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. রিতু ও বিথীর দেখা শিলাগুলোর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
৯। দৃশ্যকল্প-১: সাব্বির পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে লক্ষ করল পর্বতটির একপাশে বৃষ্টি হচ্ছে।
দৃশ্যকল্প-২: মিতু যে দেশে বসবাস করে সেখানে সারাবছর প্রতিদিন বিকালবেলা বৃষ্টিপাত হয়। সে ইউরোপের একটি দেশে বেড়াতে যায়। তখন সেখানে শীতকাল ছিল। সে জানতে পারে এই সময়ে সেখানে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টি হয়।
ক. আর্দ্র বায়ু কাকে বলে?
খ. বনভূমিতে বায়ু তুলনামূলকভাবে শীতল হয় কেন? ব্যাখ্যা কর।
গ. সাব্বিরের দেখা বৃষ্টিপাতটি সংঘটন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. মিতুর দেখা বৃষ্টিপাত দুটির সংঘটন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক আলোচনা কর।
১০। দৃশ্যকল্প-১: সুরেশ টেলিভিশনে সমুদ্র তলদেশের উপর নির্মিত একটি প্রতিবেদনে দেখতে পেল, মহাদেশসমূহের স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে পানির মধ্যে নেমে এক ধরনের ভূমিরূপ গঠন করেছে। ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার pdf
দৃশ্যকল্প-২: মিলি তার পাঠ্যবই পড়ে জানতে পারে সমুদ্র তলদেশের ভূভাগ হঠাৎ খাড়াভাবে সমুদ্রের গভীর তলদেশে নেমে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। আবার আরেকটি ভূমিরূপ রয়েছে যেখানে অসংখ্য গভীর খাত রয়েছে।
ক. মালভূমি কাকে বলে?
খ. ‘ভি’ আকৃতির উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. সুরেশের দেখা ভূমিরূপটির গঠন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর ভূমিরূপ দুটির কোনটিতে পাললিক শিলা সৃষ্টি হয়? বিশ্লেষণ কর।
১১। দৃশ্যকল্প-১: ২০০৭ সালে সিডর নামক মারাত্মক ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে দক্ষিণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দৃশ্যকল্প-২ : ভূগোলে পাহাড়, নদী, সাগর, মাটি, পানি, বায়ু এই বিষয়গুলো আলোচিত হয়।
দৃশ্যকল্প-৩: ভূগোলে কৃষি, শিল্প, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এই বিষয়গুলো আলোচনা করা হয়।
ক. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
খ. পরিবহন ভূগোল বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি ভূগোলের যে শাখাকে নির্দেশ করে, তার বিবরণ দাও।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কি ভূগোলের একই শাখার? যুক্তি দাও।
১২। ‘ক’-জ্যোতিষ্ক একটি মাথা ও লেজ আছে। এটি একটি বিস্ময়কর জ্যোতিষ্ক।
‘খ’-জ্যোতিষ্ক: বায়ুর সংস্পর্শে এসে জ্বলে ওঠে।
‘গ’-জ্যোতিষ্ক: নিজস্ব আলো বা তাপ নেই।
ক. নীহারিকা কাকে বলে?
খ. নক্ষত্র বলতে কী বোঝায়?
গ. ‘ক’ জ্যোতিষ্কের নাম উল্লেখ করে এর বিবরণ দাও।
ঘ. ‘খ’ ও ‘গ’ জ্যোতিষ্ক দুটির নামসহ এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
১৩। X-গ্রহ: কোনো উপগ্রহ নেই, ব্যাস ৪,৮৫০ কিলোমিটার।
Y-গ্রহ: দুটি উপগ্রহ আছে, দিবারাত্রির দৈর্ঘ্য সমান।
Z-গ্রহ: একটিমাত্র উপগ্রহ, এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কি.মি.।
ক. দ্রাঘিমাংশ কাকে বলে?
খ. আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝায়?
গ. ‘X’ গ্রহটির নাম উল্লেখপূর্বক এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. ‘Y’ ও ‘Z’ কোন দুটি গ্রাহকে নির্দেশ করে? গ্রহ দুটির মধ্যে কোনটি প্রাণীর বেঁচে থাকার জন্য উপযোগী? যুক্তিসহ মতামত দাও।
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার প্রশ্নপত্র ডাউনলোড করুন।
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার উত্তরপত্র ডাউনলোড করুন।
