এইচএসসিবাংলা ১ম পত্রের অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো। অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন অনলাইনে পড়ার পাশাপাশি PDF Download করে অফলাইনেও পড়তে পারবে।
অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃৎ কে?
উত্তর: মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন।
২। রোকেয়া সাখাওয়াত হোসেন কী হিসেবে জীবন শুরু করেন?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন একজন লেখক হিসেবে জীবন শুরু করেন।
৩। বিদ্যার্জনের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত কীসের বেড়াজাল অতিক্রম করেন?
উত্তর: বিদ্যার্জনের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করেন।
৪। বেগম রোকেয়া কলম ধরেছিলেন কেন?
উত্তর: সমাজকে জাগানোর লক্ষ্যে বেগম রোকেয়া কলম ধরেছিলেন।
৫। সমকালীন হিন্দু বা মুসলমান সমাজে কার তুল্য লেখক ছিল না?
উত্তর: সমকালীন হিন্দু বা মুসলমান সমাজে বেগম রোকেয়ার তুল্য লেখক ছিল না।
৬। ‘পদ্মরাগ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘পদ্মরাগ’ গ্রন্থের রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন।
৭। বেগম রোকেয়ার রচিত ইংরেজি গ্রন্থের নাম কী?
উত্তর: বেগম রোকেয়ার রচিত ইংরেজি গ্রন্থের নাম ‘Sultana’s Dream’।
৮। বেগম রোকেয়ার লেখা কোন নামে প্রকাশিত হতো?
উত্তর: বেগম রোকেয়ার লেখা ‘মিসেস আর. এস. হোসেন’ নামে প্রকাশিত হতো।
৯। বেগম রোকেয়া কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়া ১৮৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
১০। বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়া রংপুর জেলায় জন্মগ্রহণ করেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১১। বেগম রোকেয়া কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: বেগম রোকেয়া ১৯৩২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
১২। রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে কী জানা আবশ্যক?
উত্তর: রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক।
১৩। অবনতির উন্নতির পথ আবিষ্কারের আগে কীসের চিত্র দেখাতে হবে?
উত্তর: অবনতির উন্নতির পথ আবিষ্কারের আগে তাদের অবনতির চিত্র দেখাতে হবে।
১৪। ‘স্ত্রীজাতির অবনতি’ কী জাতির রচনা?
উত্তর: ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধ জাতীয় রচনা।
১৫। লেখিকা ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে নারীদের কোন রোগের কথা উল্লেখ করেছেন?
উত্তর: লেখিকা ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে নারীদের দাসত্ব রোগের কথা উল্লেখ করেছেন।
অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
১৬। দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা কেমন হয়েছে?
উত্তর: দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা বিপর্যস্ত হয়েছে।
১৭। বেগম রোকেয়ার কোন প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির উল্লেখ আছে?
উত্তর: বেগম রোকেয়ার ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির উল্লেখ আছে।
১৮। যেকোনো নতুন কাজে প্রথমে কোথায় গোলযোগ বাঁধে?
উত্তর: যেকোনো নতুন কাজে প্রথমে সমাজে গোলযোগ বাঁধে।
১৯। পার্সি মহিলাদের পর্দা মোচন হলে কী মোচন হয়নি?
উত্তর: পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও তাদের মানসিক দাসত্ব মোচন হয়নি।
২০। পার্সি পুরুষগণ কিসের অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাইরে এনেছিলেন?
উত্তর: পার্সি পুরুষগণ অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাইরে এনেছিলেন।
আরো পড়ুন: HSC Higher Math 2nd Paper Test Paper
২১। আমেরিকা আবিষ্কারে কৃতসংকল্প হন কে?
উত্তর: কলম্বাস আমেরিকা আবিষ্কারে কৃতসংকল্প হন।
২২। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সংকল্পকে মানুষ কী মনে করেছিল?
উত্তর: কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সংকল্পকে মানুষ বাতুলতা মনে করেছিল।
২৩। পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা কী হতে পারি না?
উত্তর: পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা তৃপ্ত হতে পারি না।
২৪। নারীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুরা কাকে আদর্শ হিসেবে দেখিয়েছেন?
উত্তর: নারীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুরা সীতাদেবীকে আদর্শ হিসেবে দেখিয়েছেন।
২৫। কে একাধারে রামচন্দ্রের প্রণয়নী, সহচরী এবং রানী?
উত্তর: সীতা একাধারে রামচন্দ্রের প্রণয়নী, সহচরী এবং রানী।
২৬। স্বামিত্বের ষোলআনা পরিচয় কে দিয়েছিলেন?
উত্তর: রামচন্দ্র স্বামিত্বের ষোলআনা পরিচয় দিয়েছিলেন।
২৭। বেগম রোকেয়ার মতে রাম সীতার কোন শক্তি বুঝতে চাননি?
উত্তর: বেগম রোকেয়ার মতে রাম সীতার অনুভূতি শক্তি বুঝতে চাননি।
২৮। কারা সাংসারিক জীবনকে দ্বিচক্র শকটের ন্যয় মনে করেছিলেন?
উত্তর: শুক্লকেশ ও বুদ্ধিমানগণ সাংসারিক জীবনকে দ্বিচক্র শকটের ন্যয় মনে করেছিলেন।
২৯। কোন ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বলে?
উত্তর: ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বলে।
৩০। কারা গাহস্থ্য ব্যাপারটিকে মস্তকস্বরূপ কল্পনা করেছিলেন?
উত্তর: শাস্ত্রকারগণ গাহস্থ্য ব্যাপারটিকে মস্তকস্বরূপ কল্পনা করেছিলেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান নোটস
৩১। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন কবিতার নাম উল্লেখ আছে?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতার নাম উল্লেখ আছে।
৩২। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে স্ত্রীদের বিদ্যার দৌড় কী পর্যন্ত?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে স্ত্রীদের বিদ্যার দৌড় বোধদয় পর্যন্ত।
৩৩। স্বামী যখন সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কী করে?
উত্তর: স্বামী যখন সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন বালিশের ওয়াড়ের দৈর্ঘ্য-প্রস্থ মাপেন।
অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
৩৪। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কে মনে করেন নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন আছে?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ডাক্তাররা মনে করেন নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন আছে।
৩৫। কে ছাত্রদের উত্তর-দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বলেছিলেন?
উত্তর: বেগম রোকেয়ার বন্ধু ছাত্রদের উত্তর-দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বলেছিলেন।
৩৬। বেগম রোকেয়ার মতে কোন সমাজে স্ত্রী-শিক্ষার যথেষ্ট সুবিধা আছে?
উত্তর: বেগম রোকেয়ার মতে খ্রিষ্টান সমাজে স্ত্রী-শিক্ষার যথেষ্ট সুবিধা আছে।
৩৭। স্বামী যখন ঋণজালে জড়িত হয়ে মরেন, স্ত্রী তখন কী করেন?
উত্তর: স্বামী যখন ঋণজালে জড়িত হয়ে মরেন, স্ত্রী তখন নতুন টুপির চিন্তা করেন।
৩৮। মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার ভাগ কীভাবে হয়?
উত্তর: মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পায়।
৩৯। বেগম রোকেয়ার মতে আত্মীয়সম্পর্ক কী?
উত্তর: বেগম রোকেয়ার মতে আত্মীয়সম্পর্ক হৃদয়ের সম্পর্ক।
৪০। বেগম রোকেয়া সাহিত্য-গগনে কী দেখতে চান?
উত্তর: বেগম রোকেয়া সাহিত্য-গগনে নজম্-উল-ওলামা দেখতে চান।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বানানের নিয়ম
৪১। সমুদয় কুরআন যাঁর কণ্ঠস্থ থাকে তাঁকে কী বলে?
উত্তর: সমুদয় কুরআন যাঁর কণ্ঠস্থ থাকে তাঁকে হাফেজ বলে।
৪২। বঙ্গদেশে বালিকাদিগকে কীসের শিক্ষা দেওয়া হয় না?
উত্তর: বঙ্গদেশে বালিকাদিগকে বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না।
৪৩। কোথায় কন্যাহত্যার প্রচলন ছিল?
উত্তর: আরবে কন্যাহত্যার প্রচলন ছিল।
৪৪। ঈশ্বর ও মাতার নিকট আমরা কেমন নই?
উত্তর: ঈশ্বর ও মাতার নিকট আমরা অর্ধেক নই।
অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
৪৫। মাতৃহৃদয়ে কী নেই?
উত্তর: মাতৃহৃদয়ে পক্ষপাতিত্ব নেই।
৪৬। নারী সমাজের অবনতি হওয়ার অন্যতম কারণ কী?
উত্তর: উপযুক্ত শিক্ষার অভাবই নারী সমাজের অবনতির অন্যতম কারণ।
৪৭। আমরা কেন অন্ধকারে গেছি?
উত্তর: সুশিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে আমরা অন্ধকারে চলে গিয়েছি।
৪৮। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন সময়ের ভারতবর্ষের পুরুষশাসিত সমাজজীবনে নারীর দুঃখ জীবন ও অধিকারহীনতা দেখানো হয়েছে?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ঊনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার ভারতবর্ষের পুরুষশাসিত সমাজজীবনে নারীর দুঃখ জীবন ও অধিকারহীনতা দেখানো হয়েছে।
৪৯। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বিষয় কী?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বিষয় নারীর অধিকার ও স্বাধীনতা।
৫০। বেগম রোকেয়ার মতে দশজন মহিলা একত্র হলে কী করে?
উত্তর: বেগম রোকেয়ার মতে দশজন মহিলা একত্র হলে স্বামীদের নিন্দা কিংবা প্রশংসা করেন।
৫১। বেগম রোকেয়া স্বামীর স্থলে কী শব্দ প্রতিস্থাপন হওয়ার আশা করেছেন?
উত্তর: বেগম রোকেয়া স্বামীর স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দ প্রতিস্থাপন হওয়ার আশা করেছেন।
এইচএসসি বাংলা ১ম পত্রের অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন।






