এইচএসসি বাংলা ১ম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download। “বিভীষণের প্রতি মেঘনাদ” কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ-কাব্যে’-র ‘বধো’ (বধ) নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট নয়টি সর্গে বিন্যস্ত ‘মেঘনাদবধ-কাব্যে’র ষষ্ঠ সর্গে লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসমসাহসী বীর মেঘনাদের। উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি-রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যে। মানবকেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সারকথা। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম-লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রাম-লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতিই মধুসূদনের মমতা ও শ্রদ্ধা ।
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
২। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তন করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
৩। ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবতী’ মধুসূদনের কী ধরনের রচনা?
উত্তর: ‘শর্মিষ্ঠা’ ও ‘পদ্মাবতী’ মধুসূদন রচিত নাট্যগ্রন্থ।
৪। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায় মৃত্যুবরণ করেন।
৫। কুম্ভকর্ণ কে?
উত্তর: রাবণের মধ্যম সহোদর।
৬। রাঘবদাস কে?
উত্তর: বিভীষণ।
৭। রক্ষোরথি বলে সম্বোধন করা হয়েছে কাকে?
উত্তর: বিভীষণকে।
৮। মেঘনাদ ক্ষুদ্রমতি নর বলেছেন কাকে?
উত্তর: লক্ষ্মণকে।
৯। রাজহংস কোথায় কেলি করে না?
উত্তর: সলিলে কেলি করে না।
১০। দুরাচার দৈত্য কোথায় ভ্রমে?
উত্তর: নন্দন-কাননে ভ্রমে।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১১। মেঘনাদ লক্ষ্মণকে কোথায় পাঠিয়ে দেয়ার কথা বলেন?
উত্তর: মেঘনাদ লক্ষ্মণকে শমন-ভবনে পাঠানোর কথা বলেন।
১২। বাসববিজয়ী বলা হয় কাকে?
উত্তর: মেঘনাদকে।
১৩। বিভীষণ রাঘবদাস- একথা শুনে মেঘনাদের কী ইচ্ছে হয়?
উত্তর: মেঘনাদের মরার ইচ্ছে হয়।
১৪। দেবকুল সতত কী হতে বিরত?
উত্তর: পাপ হতে বিরত।
১৫। বনবাসী বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: লক্ষ্মণকে।
১৬। ‘জীমূতেন্দ্র’ শব্দের অর্থ কী?
উত্তর: মেঘের ডাক।
১৭। ‘মৃগেন্দ্রকেশরী’ শব্দের অর্থ কী?
উত্তর: কেশরযুক্ত পশুরাজ সিংহ।
১৮। ‘মেঘনাদবধ’ কাব্যটি মোট কয়টি সর্গে বিন্যস্ত?
উত্তর: নয়টি সর্গে বিন্যস্ত।
১৯। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ ‘মেঘনাদবধ’ কাব্যের কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘মেঘনাদবধ’ কাব্যের ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে।
২০। ‘মেঘনাদবধ’ কাব্যের ষষ্ঠ সর্গের শিরোনাম কী?
উত্তর: ষষ্ঠ সর্গের শিরোনাম হলো ‘বধো’ (বধ)।
আরো পড়ুন: বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
২১। রাবণের জ্যেষ্ঠপুত্রের নাম কী?
উত্তর: মেঘনাদ।
২২। রামায়ণ-এর রচয়িতার নাম কী?
উত্তর: বাল্মীকি।
২৩। ‘বসুধা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বসুধা’ শব্দের অর্থ পৃথিবী।
২৪। সৌমিত্রি হলো কে?
উত্তর: সৌমিত্রি লক্ষ্মণ।
২৫। মহারথী প্রথা কী?
উত্তর: শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা।
২৬। নিকুম্ভিলা যজ্ঞাগার কোথায়?
উত্তর: নিকুম্ভিলা যজ্ঞাগার লঙ্কাপুরীতে।
২৭। ‘অম্বর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অম্বর’ শব্দের অর্থ আকাশ।
২৮। পরদোষে কে মজিতে চায় না?
উত্তর: পরদোষে বিভীষণ মজিতে চায় না।
২৯। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত কে?
উত্তর: আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত।
৩০। তস্কর শব্দের অর্থ কী?
উত্তর: তস্কর শব্দের অর্থ চোর।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
৩১। বিভীষণ কার বিপক্ষে কাজ করতে অপারগ?
উত্তর: বিভীষণ রামের বিপক্ষে কাজ করতে অপারগ।
৩২। শমন-ভবন কী?
উত্তর: শমন-ভবন হচ্ছে যমালয়।
৩৩। ‘অরিন্দম’ শব্দের অর্থ কী?
উত্তর: অরিন্দম শব্দের অর্থ অরি বা শত্রুকে দমন করে যে। এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে।
৩৪। লক্ষ্মণ কোথায় প্রবেশ করল?
উত্তর: লক্ষ্মণ লঙ্কাপুরীতে প্রবেশ করল।
৩৫। ‘গুরুজন তুমি পিতৃতুল্য’ এখানে পিতৃতুল্য কে?
উত্তর: ‘গুরুজন তুমি পিতৃতুল্য’ এখানে পিতৃতুল্য বিভীষণ।
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩৬। অরিকে দমন করে যে, তাকে এক কথায় কী বলে?
উত্তর: অরিন্দম।
৩৭। সুমিত্রার পুত্রকে কী বলা হয়েছে?
উত্তর: সৌমিত্র।
৩৮। ইন্দ্রজিৎ কার নাম?
উত্তর: মেঘনাদের।
৩৯। ‘খুল্লতাত’ শব্দের অর্থ কী?
উত্তর: পিতার কনিষ্ঠ ভাই, চাচা।
৪০। রাবণের মায়ের নাম কী?
উত্তর: নিকষা।
আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রত্যাবর্তনের লজ্জা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
৪১। ‘জীমুতেন্দ্র’ অর্থ কী?
উত্তর: মেঘের ডাক বা আওয়াজ।
৪২। ‘প্রগলভে’ অর্থ কী?
উত্তর: নির্ভীক চিত্তে।
৪৩। ‘রক্ষোরথি’ অর্থ কী?
উত্তর: রক্ষকুলের বীর।
৪৪। কাকে ‘রাবণি’ বলা হয়েছে?
উত্তর: রাবণের পুত্র মেঘনাদকে।
৪৫। নিকুম্ভিলা যজ্ঞাগার- অর্থ কি?
উত্তর: লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান।
৪৬। রামচন্দ্রের ছোট ভাই কে?
উত্তর: লক্ষ্মণ।
৪৭। মেঘনাদের বাবার নাম কী?
উত্তর: রাবণ।
৪৮। রাবণের ছোট ভাইয়ের নাম কী?
উত্তর: বিভীষণ।
৪৯। ‘নন্দন কানন’ শব্দের অর্থ কী?
উত্তর: স্বর্গের উদ্যান।
৫০। ‘রামানুজ’ অর্থ কী?
উত্তর: রামের অনুজ (ছোট ভাই) লক্ষ্মণ।
আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৫১। ‘বিধু’ শব্দের অর্থ কী?
উত্তর: চাঁদ।
৫২। ‘মন্দ্র’ শব্দের অর্থ কী?
উত্তর: শব্দ বা ধ্বনি।
৫৩। ‘মেঘনাদবধ কাব্যে’ কতটি সর্গ রয়েছে?
উত্তর: নয়টি।
৫৪। ‘মেঘনাদবধ কাব্যে’র কত নম্বর সর্গে মেঘনাদকে বধ করা হয়?
উত্তর: ষষ্ঠ সর্গে।
৫৫। ‘তাত’ শব্দের অর্থ কী?
উত্তর: পিতা।
৫৬। ‘গঞ্জি’ শব্দের অর্থ কী?
উত্তর: তিরস্কার করি।
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৫৭। ‘পলিশ’ অর্থ কী?
উত্তর: প্রবেশ করলে।
৫৮। ‘জলাঞ্জলি’ অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ পরিত্যাগ।
৫৯। ‘মৃগেন্দ্র’ শব্দের অর্থ কী?
উত্তর: পশুরাজ সিংহ।
৬০। মাইকেল মধুসুদন দত্তের বাবার নাম কী?
উত্তর: রাজ নারায়ণ দত্ত।
৬১। মাইকেল মধুসুদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
উত্তর: ১৮৪৩ সালে।
৬২। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠতম কীর্তি কী?
উত্তর: মেঘনাদবধ কাব্য।
৬৩। বাংলা সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
৬৪। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ থেকে।
এইচএসসি বাংলা ১ম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download।






