এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার উত্তরসহ পিডিএফ ডাউনলোড করুন। সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র ও উত্তরপত্র সবগুলো একসাথে একই টেস্ট পেপারে পাওয়া যাবে। ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার PDF Download করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
১। জনাব মাহদি একজন বালি ব্যবসায়ী। বর্ষা মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার কারণে তিনি ব্যবসার পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ গ্রহণ করলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানাল। বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছু শ্রমিক কাজের প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করল। ফলে তিনি বালি উত্তোলন না করার সিদ্ধান্ত নিলেন।
ক. কীভাবে স্থানগত বাধা দূর করা হয়?
খ. ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?
গ. জনাব মাহদির বালি উত্তোলন কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
ঘ. জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল? এর সপক্ষে যুক্তি দাও।
২। মোস্তাফিজুর সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। তার ব্যাংক বাসা থেকে অনেক দূরে বিধায় তিনি গাড়িতে যাতায়াত করেন। তিনি ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে এক ধরনের বিমা করেছেন। তিনি সময়মতো নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করেন এবং তাঁর অবর্তমানে তাঁর স্ত্রী ক্ষতিপূরণের টাকা পাবেন। তিনি জীবিত থাকলেও মেয়াদান্তে বোনাসসহ সম্পূর্ণ টাকা পাবেন।
ক. কপিরাইট কী?
খ. বিমা প্রিমিয়াম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. মোস্তাফিজুর সাহেবের বিমাচুক্তিটি কোন ধরনের বিমা? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বিমাচুক্তিটি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ভূমিকা পালন করে তা মূল্যায়ন কর।
৩। জোবায়ের সাহেব উন্নত কাপড়ের তৈরি পোশাক বিক্রি করেন। গুণগত মান ভালো হওয়ায় তার ব্যবসায়ে বিক্রি ও সুনাম দিন দিন বেড়েই চলেছে। সংগত কারণে তিনি আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নিলেন। তিনি পরিচালনার জন্য ব্যবস্থাপক ও কর্মচারী স্থায়িভাবে নিয়োগ দিলেন। বিভিন্ন জায়গা থেকে কাপড় সংগ্রহের জন্য নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন করে দিলেন। এতে তাঁর ব্যবসায় পরিচালনার কাজ সহজ হয় এবং সম্পদের ব্যবহার যথাযথ হয়।
ক. নেতৃত্ব কী?
খ. ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎসটি ব্যাখ্যা কর।
গ. জনাব জোবায়েরের কার্যাবলি উদ্দীপকের আলোকে আলাদা বিভাগ খোলার জন্য ব্যবস্থাপনার কোন ধরনের কার্যাবলি-বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের কার্যাবলির আলোকে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়-ব্যাখ্যা কর।
৪। সুমন, রাজন এবং মোহন তিন বন্ধু মিলে পারস্পরিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন স্থাপন করেন। তাদের ব্যবসায়টি প্রচুর মুনাফা অর্জন করা সত্ত্বেও রাজনের সমস্যার কারণে চুক্তি অনুযায়ী ব্যবসায়টি বিলোপসাধন করেন। কিন্তু সুমন এবং মোহন ব্যবসায়টি চালিয়ে যেতে ইচ্ছুক এবং তাঁরা ব্যবসায়টি নিবন্ধন করার সিদ্ধান্ত নেন।
ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
খ. ব্যবসায়ের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয় ব্যাখ্যা কর।
গ. সুমন, রাজন, মোহন কোন ধরনের সংগঠন পরিচালনা করছিলেন-ব্যাখ্যা কর।
ঘ. সুমন ও মোহন ভবিষ্যতে তাদের ব্যবসায়টি চালিয়ে যেতে পারবে কিনা তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
৫। জনাব হাফিজুল সুন্দরবনের গহীন জঙ্গল থেকে মধু সংগ্রহ করেন। শ্রমিক ও মেশিনের সাহায্যে মধুগুলো বোতল ও প্যাকেটজাত করেন। অর্থসংকট হলে স্থানীয় ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করেন এবং বিভিন্ন মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ক্রেতাদের নিকট সরবরাহ করেন। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সদস্যসংখ্যা কত?
খ. ঝুঁকি কমানোর জন্য বিমাকরণ একটি উত্তম উপায়-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব হাফিজুলের মধু সংগ্রহ ও প্যাকেটজাতকরণের কাজটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বাণিজ্যের কোন কোন উপাদানের কথা বলা হয়েছে-আলোচনা কর।
৬। জনাব বায়েজিদ টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেছেন। করোনাকালীন লাভ কমে যাওয়ায় তিনি মাস্ক উৎপাদনের চিন্তা করছেন। তিনি গতানুগতিক মাস্ক উৎপাদন না করে বিজ্ঞানসম্মত, কারুকাজখচিত, রুচিসম্মত ও বাহারে রঙের মাস্ক উৎপাদন শুরু করেন যা সব ধরনের মানুষকে খুব আকর্ষণ করে। ফলে অধিকাংশ মানুষ এ মাস্ক ব্যবহার শুরু করেন। তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করায় অনেকেই এ কাজে উৎসাহিত হচ্ছেন।
ক. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
খ. “গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে”-ব্যাখ্যা কর।
গ. জনাব বায়েজিদের মাস্ক উৎপাদনের কার্যক্রমে উদ্যোক্তার কোন গুণাবলি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের জনাব বায়েজিদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে”- মূল্যায়ন কর।
৭। সুমন ডিগ্রি পাস করে চাকরি লাভে ব্যর্থ হয়ে স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে মৎস্য চাষ ও হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর নিজের সঞ্চিত টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় আকারের মৎস্য ও হাঁস-মুরগির খামার গড়ে তুললেন। তিনি এ কাজে কিছু বেকার যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সুমনের মতো প্রবল আত্মবিশ্বাস, মনোবল আর বুনিয়াদী প্রশিক্ষণ নিয়ে যেকোনো কাজে অগ্রসর হলে সাফল্য অনিবার্য। ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. আত্ম-কর্মসংস্থান কী?
খ. সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন ধারণা কী? ব্যাখ্যা কর।
গ. সুমনের হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষের কার্যক্রমটি কর্মসংস্থানের কোন দিকটি নির্দেশ করে-ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আমাদের দেশের যুব সমাজের নিকট আত্ম-কর্মসংস্থাপনের গুরুত্ব মূল্যায়ন কর।
৮। মি. বকুল সিএনজি কোম্পানির মালিক। তিনি সিএনজি তৈরির উপকরণসমূহ জাপান থেকে আমদানি করেন। তাঁর শো রুমে তিনি বেশ কয়েকজন বিক্রয়কর্মীকে নিয়োগ দেন। বিক্রয়কর্মিগণ প্রত্যেকেই সৎ, ভদ্র, আকর্ষণীয় ব্যবহারে সমৃদ্ধ।
ক. বিজ্ঞাপন কী?
খ. কে পাইকার ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ স্থাপন করে-ব্যাখ্যা কর।
গ. মি. বকুলের জাপান থেকে পণ্য আনয়নে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে- ব্যাখ্যা কর।
ঘ. মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মী ব্যবসায়ের জন্য যথোপযুক্ত কিনা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
৯। লিটন একটি কোম্পানির মালিক। তাঁর কোম্পানি মানসম্পন্ন পণ্য তৈরি করে পুরো দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। সরকারের একটি বিশেষ সংস্থার সাথে লিটনের কোম্পানিটি এমন একটি চুক্তি করেছে যার ফলে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করতে পারছে। তাঁর পণ্য সহজেই চেনার উপায় হিসেবে প্রতিটি পণ্যের মোড়কের গায়ে বড় করে ‘ম’ অক্ষর ব্যবহার করা হয়। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. BSTI কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
খ. নৌ বিমা কী? ব্যাখ্যা কর।
গ. সরকারি কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তির ফলে লিটনের কোম্পানি একচেটিয়া ব্যবসা করছে? ব্যাখ্যা কর।
ঘ. লিটনের কোম্পানির ‘ম’ অক্ষর দ্বারা ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা হয়-যুক্তিসহ তোমার মতামত ব্যক্ত কর।
১০। মি. হেলাল বেশ কয়েকজন কর্মী নিয়ে সিরামিকের ব্যবসা করেন। তিনি কর্মীদের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন। তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। কর্মীরা বিনয়ের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মাঝে মাঝে কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। হেলাল বিষয়টি বুঝতে পেরে তাদের বেতন বাড়িয়ে দেন এবং দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেন। ফলে কর্মীরা বর্তমানে আগ্রহ নিয়ে কাজ করছে।
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস-ব্যাখ্যা কর।
গ. মি. হেলালের কার্যক্রমে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পায়-ব্যাখ্যা কর।
ঘ. মি. হেলালের কোন ধরনের পদক্ষেপের ফলে কর্মীরা আগ্রহসহ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়- বিশ্লেষণ কর।
১১। আসিফ একজন ব্যবসায়ী। নিউমার্কেটে তার একটি কসমেটিকস এর শো রুম আছে। প্রথমেই তিনি নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেছিলেন। ক্রেতাগণ তা বুঝতে পেরে তার দোকানে আর ভিড় করে না। ক্রেতাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তিনি অনেক পরিশ্রম করছেন। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. নৈতিকতা কী?
খ. বিক্রয়িকতা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আসিফ কোন ধরনের দায়বদ্ধতাকে মেনে চলেননি? ব্যাখ্যা কর।
ঘ. আসিফ কীভাবে একজন যথার্থ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন? উদ্দীপকের আলোকে যুক্তি দাও।
১২। সফলতা লাভ করা সহজ হবে না জেনেও জনাব নাদিরা তাদের পারিবারিক জমিতে রাসায়নিক সারমুক্ত সব্জি চাষকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেন। অপরপক্ষে তার ভাই মুবাশ্বির যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে উপজেলা সদরে ডেইরি ফিড তৈরির কারখানা দেন। এতে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
ক. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী?
খ. সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব নাদিরার মধ্যে উদ্যোক্তার কোন গুণ পরিলক্ষিত হয়েছে? বর্ণনা কর।
ঘ. জনাব মুবাশ্বিরের কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। যৌক্তিক বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
১৩। রাফির মোবাইলের প্রতি খুব আগ্রহ। মোবাইলের যন্ত্রাংশ এবং সফটওয়্যার কীভাবে কাজ করে তা নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকে এবং জানার চেষ্টা করে। পরবর্তীতে সামান্য অর্থ নিয়ে মূল রাস্তা থেকে বেশ ভেতরে নিজ বাসার সামনেই একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেন। তার ছোট ভাই কাফি এ কাজে তাকে সাহায্য করে। একসময় কাফি দক্ষ হয়ে গেলে আলাদা করে জনাকীর্ণ রাস্তার মোড়ে একটি দোকান স্থাপন করেন। তার দোকানে মোবাইল সার্ভিসিংয়ে দক্ষ ২জন কর্মী নিয়োগ দেন। তিনি লক্ষ করলেন যারা মোবাইল সার্ভিসিং করতে আসেন তাদের ব্লুটুথ, মোবাইল কভার, হেডফোন ইত্যাদির চাহিদা রয়েছে। বন্ধুর কাছ থেকে অর্থ ধার করে দোকানের জন্য মালামাল সংগ্রহ করেন।
ক. NGO এর পূর্ণরূপ লিখ।
খ. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্তটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত কর্মসংস্থানটি কোন ধরনের? বর্ণনা কর।
ঘ. কর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র বিবেচনায় উভয়ের সাফল্য মূল্যায়ন কর।
১৪। X, Y ও Z মৌখিক সমঝোতার ভিত্তিতে ব্যবসায় করতে আগ্রহী হলেন। ব্যবসায় শুরুর পূর্বে তারা একটি দিকনির্দেশনা ঠিক করলেন। সেখানে ব্যবসায়ের লাভ-ক্ষতি বণ্টন, বিভিন্ন বিরোধ মীমাংসা ইত্যাদি বিষয় উল্লেখ করলেন। তাদের ব্যবসায়টি পরিচালনার একপর্যায়ে অন্য প্রতিষ্ঠানের নিকট থেকে পাওনা টাকা আদায় করতে গিয়ে তারা ব্যর্থ হন। পাওনার বিষয়টি নিষ্পত্তি করতে গিয়ে আইনের দ্বারস্থ হন। কিন্তু কোনো সহায়তা পান না। ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত হয়?
খ. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কী? ব্যাখ্যা কর।
গ. X, Y ও Z এর ব্যবসায়ের দিক-নির্দেশনাটি কী? বর্ণনা কর।
ঘ. পাওনা টাকা আদায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
১৫। হাসান ‘বইপোকা’ প্রকাশনীর কর্ণধার। হাসানের দাদা রায়হান আহমেদ প্রখ্যাত সাহিত্যিক ছিলেন। জনাব রায়হান আহমেদ উপন্যাস, নাটক ইত্যাদি লিখে দীর্ঘদিন সাহিত্যজগতে জনপ্রিয়তার সাথে বিচরণ করে ১৯৬০ সালে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তার একটি জনপ্রিয় উপন্যাস প্রকাশের জন্য ‘নীলপত্র’ প্রকাশনীর সাথে সম্মানীর বিনিময়ে চুক্তি সম্পাদন করেন। বর্তমান সময়ে হাসান ঐ জনপ্রিয় উপন্যাসটি ছাপিয়ে বাজারজাত করতে চাইলে ‘নীলপত্র’ প্রকাশনী ‘বইপোকা’ প্রকাশনীর বিরুদ্ধে আদালতে মামলা করে। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. প্রবর্তক কাকে বলে?
খ. “কার্যারম্ভের অনুমতিপত্র” কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা কর।
গ. রায়হান আহমেদের সাহিত্যকর্ম কোন ধরনের মেধাসম্পদ? বর্ণনা কর।
ঘ. “মেধাসম্পদ সংরক্ষণের উপায় উদ্যোক্তার স্বার্থ সংরক্ষণ করে”-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১৬। বাংলাদেশের নিশাত লি. আমেরিকার ম্যাডোনাল কোং এর সাথে তাদের নাম এবং পণ্য স্থায়িভাবে তৈরি ও বিক্রির জন্য অনুমতি চায়। ম্যাডোনাল কোম্পানিটি বিভিন্ন শর্তসাপেক্ষে বিশেষ এক ধরনের ব্যবসায়ের মাধ্যমে বাংলাদেশের নিশাত লি. কে অনুমতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির শর্তানুসারে নিশাত লি. কে প্রতিমাসে ২৫ কোটি টাকার পণ্য উৎপাদন করতে হবে এবং বিক্রয়ের ওপর নির্দিষ্ট পার্সেন্ট অনুসারে ম্যাডোনাল কোম্পানিকে কমিশন দিতে হবে।
ক. B.S.T.I এর পূর্ণরূপ লিখ।
খ. ট্রেডমার্ক কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? বর্ণনা কর।
ঘ. নিশাত লি. বিক্রির টার্গেট পূরণ করতে না পারলে ম্যাডোনাল কোম্পানির করণীয় পদক্ষেপ কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১৭। পর্যটকরা বান্দরবানে গিয়ে বাঁশের মোচা দিয়ে তৈরি খাবার খেতে পছন্দ করে। শুধু এই ধারণা থেকে বিভিন্ন অনিশ্চয়তা সত্ত্বেও জয় মারমা একটি খাবার হোটেল স্থাপন করলেন। পর্যটকদের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকা থেকে বাঁশের মোচা সংগ্রহের জন্য কর্মী নিয়োগ দিয়েছেন। বাঁশের মোচার দাম এবং কর্মীদের বেতন মেটাতে গিয়ে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ গ্রহণ করলেন। হোটেলের আয় থেকে তিনি অনাথ শিশুদের খাবার ও পড়ালেখার খরচ বহন করেন। পাহাড়ি এলাকায় জয় মারমার এই উদ্যোগ বর্তমানে অনেকের কাছে দৃষ্টান্ত।
ক. শিল্পোদ্যোক্তা কাকে বলে?
খ. উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা? ব্যাখ্যা কর।
গ. পণ্যের দাম ও বেতন পরিশোধে জয় মারমার মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. উদ্যোক্তার বৈশিষ্ট্যের আলোকে জয় মারমার উদ্যোগ মূল্যায়ন কর।
১৮। সজীব একজন ব্যবস্থাপক। নতুন একটি কারখানার জন্য বিভিন্ন বিভাগে দক্ষ লোক নিয়োগ করেন। কর্মীদের বিভিন্ন বিভাগে ভাগ করে কাজ সুনির্দিষ্ট করে দেন। মাঝে মধ্যে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করাতে গিয়ে তিনি বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করেন। ফলে কর্মীরা আগ্রহী হয়। তিনি নিজেই কর্মীদের কাজের ভুল নির্ণয় করেন এবং তা সংশোধনের ব্যবস্থা করেন। ফলে তার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ‘পরিকল্পনা’ উদ্দেশ্য অর্জনকে সহজ করে-ব্যাখ্যা কর।
গ. কর্মীদের আগ্রহী করতে সজীবের উদ্যোগটি কী? বর্ণনা কর।
ঘ. ব্যবস্থাপনার কার্যাবলির আলোকে সজীবের কার্যক্রম মূল্যায়ন কর।
১৯। তিন রাস্তার মোড়ে সজলের একটি মুদি দোকান রয়েছে। তিনি ক্রেতাদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দিয়ে পণ্য ক্রয়ে উৎসাহিত করেন। পণ্য ক্রয় বিক্রয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে তিনি তা সহজেই মোকাবিলা করেন। সবসময় হাসিমুখে ক্রেতাদের অভিযোগ বা পণ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন। ক্রেতা আকর্ষণের জন্য তিনি দোকানের বাইরে উপরের দিকে নিয়ন সাইনবোর্ড স্থাপন করেন এবং পণ্যের বিবরণ সম্পর্কিত মুদ্রিত কাগজ ক্রেতাদের সরবরাহ করেন।
ক. বণ্টনপ্রণালিতে সর্বশেষ কার অবস্থান?
খ. কোমল পানীয় বিপণনের বণ্টনপ্রণালিটি ছকে উপস্থাপন কর।
গ. ক্রেতা আকর্ষণে সজলের গৃহীত পদক্ষেপটি কী? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করতে সজলের ভূমিকা মূল্যায়ন কর।
২০। বাজারে নানা ধরনের চিপসের মধ্যে কেউ পছন্দ করেন ঝাল স্বাদের আবার কেউ পছন্দ করেন বিভিন্ন ফ্লেভার দেওয়া চিপস্। অনেকে আবার সস্তা, দামি এই বিষয়গুলোও বিবেচনা করেন। নতুন ব্র্যান্ডের একটি চিপস্ বাজারে ছাড়ার পূর্বে জনাব রাজু এই বিষয়গুলো খেয়াল করলেন। শীতকালে প্রচুর আলু উৎপাদন হয় এজন্য তিনি একসাথে প্রচুর আলু ক্রয় করে উপযুক্তভাবে সংরক্ষণ করেন। বাজারে পণ্য বা কাঁচামাল আনা নেওয়ার জন্য দুটি ভ্যানগাড়ি ক্রয় করলেন। চিপসের প্যাকেটের আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে ভাগ করে উপযুক্তভাবে আবৃত করে ক্রেতার নিকট পৌছান। বর্তমানে রাজুর জন্য ক্রেতার কাছে পণ্য পৌছানোর কার্যক্রম সহজ হয়ে গেছে। এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
ক. মধ্যস্থ কারবারি কাকে বলে?
খ. পণ্যের মালিকানা সৃষ্টি হয় কীভাবে? ব্যাখ্যা কর।
গ. নতুন চিপস্ বাজারে ছাড়ার পূর্বে রাজু বিপণনের কোন কাজটি করলেন? ব্যাখ্যা কর।
ঘ. “রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে”-মূল্যায়ন কর।
২১। জনাব আতিক মাছ ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। ব্যবসায়ের আয় থেকে তিনি এলাকার স্কুলপড়ুয়া শিক্ষার্থীর জন্য পোশাক কিনে দিয়েছেন। তার খামারে ৩০ জন শ্রমিক কাজ করে। তাদের কাজের সুবিধার জন্য তিনি কর্মঘণ্টা ঠিক করে দিয়েছেন। খামারে উৎপাদিত মাছ সতেজ রাখার জন্য তিনি কোনো প্রকার ফরমালিন মেশাতে নিষেধ করেছেন। তিনি নদী এবং বিলের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে ছোট-বড় ঘের তৈরি করে মাছ চাষের ব্যবস্থা করেছেন। কয়েক বছর পর তিনি খেয়াল করলেন তার খামারের আশেপাশের নদী এবং বিলে দেশীয় মাছের প্রজাতি দিন দিন কমে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন।
ক. শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যা কী?
খ. ব্যবসায়ীরা কীভাবে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে? ব্যাখ্যা কর।
গ. দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পেছনে ব্যবসায়ী হিসেবে জনাব আতিকের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতার ঘাটতি রয়েছে? বর্ণনা কর।
ঘ. “ব্যবসায়ীর আচরণের মানদণ্ডে জনাব আতিক উত্তীর্ণ”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার প্রশ্নপত্র পিডিএফ ডাউনলোড করুন
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার উত্তরপত্র ডাউনলোড করুন | ssc business entrepreneurship test paper pdf
